Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে কোন সন্ত্রাসী বা জঙ্গীর স্থান নেই – নিউইয়র্কে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: September 28, 2015 | 12:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইর্য়কে প্রবাসীদের দেয়া এক সর্বজনীন সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কোন সন্ত্রাসী বা জঙ্গীর স্থান নেই। যারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায় তাদের শক্তহাতে মোকাবেলা করে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখা হবে।pm
বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে জাতিসংঘ কতৃক নি¤œমধ্য আয়ের দেশ ঘোষণার মাধ্যমে এর প্রথম ধাপ পূরণ হয়েছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, একটি স্বনির্ভর সমৃদ্ধশালী দেশ গঠনে তার সরকার দেশে ও আর্ন্তজাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছে।
২৭ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কের ম্যানহাটানে হোটেল হিলটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম, ব্রুকলিন থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসওম্যান ইভেট ক্লার্ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মামুদ, প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন প্রমূখ।

বক্তব্য রাখছেন ড. সিদ্দিকুর রহমান
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভাটি যৌথভাবে পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী ও আবদুস সামাদ আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ও ফজলুর রহমান, প্রথম যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন ও চন্দন দত্ত, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রচার সম্পাদক হাজী এনাম, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীসহ বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ প্রমূখ।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে জাতিকে কলঙ্কিত করা হয়েছে। কলঙ্ক থেকে মুক্তি পেতে আমরা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি। যারা মহান মুক্তিযুদ্ধে মা বোনের ইজ্জত লুষ্ঠন ও হত্যা করেছে তাদের বিচার শুরু করেছিল বঙ্গবন্ধু। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে তাদের মুক্ত কওে দেয়। আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি এবং রায়ও কার্যকর হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশ। আইটি, যোগাযোগ, শিক্ষা, চাকুরী এবং খাদ্যে স্বয়ং সম্পুর্ণতা অর্জন করেছে। কিন্তু বিএনপি খাদ্যে স্বয়ং সম্পুর্ণতা চায়না। বিএনপি নেত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পুণ হলে বিদেশী সাহায্যে পাওয়া যাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সরকারের আমলে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যার অবদান স্বীকৃতীস্বরুপ জাতিসংঘ কতৃক আইটিইউ এওয়্যার্ড দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের মানুষকে এ এওয়্যার্ডটি উৎসর্গ করেন।
বিএনপি জামায়াত প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত উন্নয়ন চায়না। তারা দেশকে অস্থিতিশীল করার চক্রন্তে লিপ্ত রয়েছে। বিএনপি-জামায়াত জোট ৯২ দিনের আন্দোলনে ৫৮২ টি স্কুল জ্বালিয়ে দিয়েছিল। পেট্ট্রোল বোমা মেরে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। বিএনপির রাজনীতি হত্যা ও ধংশের রাজনীতি। বিএনপি জামায়াতের চক্রান্ত থেকে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান তিনি।
জঙ্গিবাদ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। যে কেউ সন্ত্রাস করলে তাদের আইনের আওতায় আনা হবে। পাকী প্রেমীরা দেশকে ভালোবাসে না। কারো নাম না উল্লেখ করে তিনি বলেন, যে সব পাকী প্রেমী মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুর সাথে হাত মিলায় তাদের শক্তহাতে মোকাবেলা করা হবে।
প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিয্দ্ধু সহ সকল ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি।
নিউইয়র্কে বিমান ফ্লাইট চালুর ব্যাপারে তিনি বলেন, কিছু আন্তর্জাতিক সংস্থার কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো সমাধান হলেই বিমান চালু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত ফ্লাইট চালুর আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ ভাগের ওপরে রাখতে সক্ষম হয়েছি। রেমিটেন্স বেড়েছে। রিজার্ভও বেড়েছে, যা ২৬ মিলিয়নের উপরে। বাংলাদেশের অর্থনীতি আজ মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছে।
বক্তাগণ এ বছর পরিবেশের ওপর জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
সংবর্ধনা সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী কেবল দেশকেই এগিয়ে নিচ্ছেন তা নয়, দেশের গনতন্ত্রকেও একই সাথে শক্তিশালী করছেন। কেন্ত্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেন, দেশের মানুষ শান্তিতে আছে। গনতন্ত্র এবং উন্নয়ন দেশে যেমন করে হচ্ছে তাঁর নজীর বিশ্বের কোথাও নেই। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আজকের দিনে প্রবাসীরা দেশে গিয়ে শান্তিতে বসবাস করতে পারছেন।
সাবেক মন্ত্রী হাসান মাহমুদ বলেন, মালোয়েশিয়ার নেতা মহাথির মোহাম্মদ ৩০ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছেন। শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্বকে মহাথির নয় শেখ হাসিনার উন্নয়নের গল্প শোনতে হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বর্তমান বিশ্বের এক বিস্¥য় বলে উল্লেখ করে বলেন, শেখ হাসিনার গুন গানের কথা বলে শেষ করা যাবে না এর ভাষাও তাঁর জানা নেই।
নিউইয়র্ক ছাড়াও বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা সকাল থেকেই এসে জড়ো হন হোটেল হিল্টনের সংবর্ধনাস্থলে। সভাটি পরিণত হয় প্রবাসীদের বিশাল মিলন মেলায়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়। অনুষ্ঠানে বিএনপি-জামায়াত জোটের ৯২ দিনের সহিংস রাজনীতির ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাতিসংঘ সাধারন পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে নারীর ক্ষমতায়ন বিষয়ক এক সভায় বক্তব্য রাখেন।
হোটেল হিলটন সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ
নিউইয়র্ক : হোটেল হিলটনে প্রধানমন্ত্রীর সংবর্ধনা চলাকালে যুক্তরাষ্ট্র বিএনপি হোটেল সংলগ্ন এলাকায় বিক্ষোভ করেছে। এ বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, জিল্লর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, ডা. মুজিবুর রহমান, সোলাইমান ভুইয়া, প্রফেসর দেলোয়ার হোসেন, জসীম উদ্দিন ভুইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, কাজী আজম, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ, পারভেজ সাজ্জাদ, মিজানুর রহমান, নূর মোহাম্মদ, গোলাম ফারুক, এমএ বাতিন, তোফায়েল চৌধুরী লিটন, রফিকুল মাওলা, আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, এমএ খালেক আখন্দ, হাবিবুর রহমান সেলিম রেজা, জাহাঙ্গীর এম আলম, নীরা রাব্বানী, আব্দুস সবুর, ভিপি জসিম, ড. নুরুল আমিন পলাশ, মোহাম্মদ হাসান, ওয়াহেদ আলী মন্ডল, নূরে আলম, এবাদ চৌধুরী, সায়েম চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ থেকে অনতি বিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জোর দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ থেকে অনতি বিলম্বে নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV