বাংলাদেশে চলাচলে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রও বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া দেশগুলোতে ‘মার্কিন স্বার্থের ওপর’ জঙ্গি হামলার ‘সম্ভাব্য পরিকল্পনার’ তথ্য পাওয়ার কথা জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সোমবার এক বার্তায় তাদের নাগরিকদের বলেছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থে আঘাত হানতে পারে বলে ‘নির্ভরযোগ্য নতুন’ তথ্য তারা পেয়েছে। এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। যুক্তরাষ্ট্র সরকার যেসব নতুন তথ্য পাচ্ছে তাতে ধারণা করা যায় যে, দক্ষিণ এশিয়ার জঙ্গি দলগুলো ওই অঞ্চলে মার্কিন স্থাপনা, মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থের ওপর হামলার পরিকল্পনা করে থাকতে পারে। ঝুঁকি বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের আঞ্চলিক নিরাপত্তা দপ্তরের অনুমতি ছাড়া বাংলাদেশে বড় ধরনের জমায়েত বা আন্তর্জাতিক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদেরও একই পরামর্শ মেনে চলতে বলেছে মার্কিন দূতাবাস। ‘নিরাপত্তা ঝুঁকির’ কথা জানিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর পিছিয়ে দেয়ার আলোচনার মধ্যেই গতকাল সন্ধ্যায় রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে খুন হন ইতালিয়ান নাগরিক তাভেলা তেজার। এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপত্তা নিয়ে অষ্ট্রেলিয়া শঙ্কা প্রকাশের পর যুক্তরাজ্য বাংলাদেশে দেশটির নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে। একইভাবে কানাডার পক্ষ থেকেও ওই দেশের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়। মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া