Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশে জঙ্গি হামলা ও সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের প্রয়োজন : নিউইয়র্কে এরশাদ

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: July 22, 2016 | 5:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, বাংলাদেশে কোন আইএস নেই, কোন জঙ্গী নেই। স্থানীয় কিছু বিপথগামী ছেলে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস দমনে সক্ষম হবেনই। আমরা তার সঙ্গে আছি, সব সময় পাশেই থাকব। বর্তমান সংকট থেকে উত্তরণে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের উদ্বিগ্ন না হয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এরশাদ। সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলা ও সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি সংসদে জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছি। আশা করি, শেখ হাসিনা আমার কথা রাখবেন।
স্থানীয় সময় ২১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে এরশাদকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
এরশাদ উল্লেখ করেন, আমি শেখ হাসিনাকে বোন বলে মানি। এজন্যে সব সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পাশে ছিলাম, এখনও আছি এবং সবসময় আওয়ামী লীগের পাশেই থাকবো। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ ৫ বছর। ৩ বছর অতিবাহিত হচ্ছে। সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে অবশিষ্ট সময়ও তারাই দায়িত্ব পালন করবেন। এটিই গণতন্ত্রের রীতি। জাতীয় পার্টি সব সময় গণতন্ত্রের পক্ষে। জাতীয় পার্টি কখনোই সন্ত্রাসে বিশ্বাস করে না, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিও করেনি। উন্নয়ন আর শান্তিতে বিশ্বাসী জাতীয় পার্টি।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ আরো বলেন, অর্থ পাচার মামলায় তারেক রহমানের ৭ বছরের জেল এবং ২০ কোটি টাকা জরিমানা হয়েছে। ১১ জন লোক পায়নি বিএনপি বিক্ষোভের জন্যে। দেশে বিএনপির কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগ যদি সন্ত্রাস দমনে সক্ষম না হয় এবং বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ অক্ষুন্ন রাখতে না পারে, তাহলে আগামী নির্বাচনে মানুষ তাদেরও ভোট দেবে না। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, আগামী নির্বাচনে লড়াই হবে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মধ্যে। এ নির্বাচনে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে।
এরশাদ বলেন, আমার সময় বাংলাদেশের হিন্দুরা নিরাপদে ছিলেন। কোন হিন্দু হত্যার শিকার হয়নি। তাদেও বাড়ি ঘর দখল হয়নি। যা এখন ঘটছে। তিনি বলেন, আমি ছিলাম অসাম্প্রদায়িক। জাতীয় পার্টি ক্ষমতায় এলে তারা আরও নিরাপদ থাকবে।
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানসহ নানা উদ্যোগ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এরশাদ বলেন, আমি মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা থাকাকালে তাদের ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে সম্মান দিয়েছি।
জাতীয় পার্টির মহাসচিব তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য আর রাজনৈতিক স্থিতি। বাংলাদেশের সবচেয়ে প্রবীন রাজনীতিবিদ জাতির অভিভাবক হিসেবে সাবেক রাষ্ট্রপতি এরশাদ শেখ হাসিনার পাশে রয়েছেন।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতœা এমপি ও সুনীল শুভ রায়, দলের কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আকতার ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এছাড়াও সংবর্ধনা সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক এমপি লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুর নূর বড়ভুঁইয়া, উপদেষ্টা মাহবুবুর রহমান, সহ-সভাপতি হারিছ চৌধুরী ও মাহবুবুর রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান, জাপা নেতা আলতাফ হোসেন, আশেক বারী টুটুল, যুব সংহতির সভাপতি শাজাহান সাজু ও সিটি কমিটির সভাপতি শুভঙ্কর গাঙ্গুলি প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর জাতীয় পার্টির দলীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ যুক্তরাষ্ট্রে আসেন গত সোমবার। ২৪ জুলাই বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের কথা। এ সময়ে তিনি ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের সাথে বৈঠকে মিলিত হবার কথা রয়েছে বলে জানান জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV