Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুক বাংলাদেশে প্রোফাইল ছবি চুরি বন্ধ করেছে

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: March 17, 2018 | 12:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলের ছবি যাতে কেউ চুরি করতে না পারে, সে ধরনের একটি ফিচার বাংলাদেশে চালু করছে ফেসবুক। বৃহস্পতিবার ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪ মার্চ ফেসবুক নিউজরম্নমে বাংলায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ফেসবুক লিখেছে, ‘গত বছর ভারতে আমরা ফেসবুকের কিছু নতুন টুল চালু করেছিলাম, যা ফেসবুক ব্যবহারকারীদের ব্যবহৃত প্রোফাইল পিকচারের ওপর তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। নতুন এই টুল ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইল পিকচার অন্য কোনো ফেসবুক ব্যবহারকারী ডাউনলোড ও শেয়ার করতে পারবেন কিনা, তা নিয়ন্ত্রণ করতে পারবেন। ফেসবুকের এই টুলগুলো আমরা এবার বাংলাদেশে চালু করতে যাচ্ছি।’
ফেসবুকের পোস্টে বলা হয়েছে, প্রোফাইল পিকচার ফেসবুকে কমিউনিটি তৈরিতে একটি গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, এর মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী খুব সহজেই তার বন্ধুদের খুঁজে
হযোগাযোগ করতে পারেন। কিন্তু অনেক ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে তাদের প্রোফাইল পিকচার যোগ করতে নিরাপদ বোধ করেন না। একটি গবেষণার মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং সাধারণ মানুষের কাছ থেকে জানা যায়, কিছু নারী তাদের চেহারাসংবলিত কোনো ছবি ইন্টারনেটে যুক্ত না করার সিদ্ধান্ত্ম নিয়েছেন। কারণ, তারা সব সময় ইন্টারনেটে তাদের সংযুক্ত করা ছবির নিরাপত্তা নিয়ে চিন্ত্মিত থাকেন।
আরও বলা হয়, ‘ভারতে ফেসবুকের এই টুলগুলো খুব বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। ভারতের মতো অন্য দেশগুলোতেও আমরা এই টুলগুলো সম্প্রসারণ করতে চাইছে, যেখানে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইল পিকচারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চান। সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক ফিচার যুক্ত করার চেষ্টা করছি, যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী তার পছন্দানুযায়ী প্রোফাইল পিকচার ডিজাইন করতে পারবেন।’
গবেষণায় দেখা গেছে, প্রোফাইল পিকচারের অপব্যবহার রোধে নিজস্ব ডিজাইন গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নতুন এ ফিচারে ব্যবহারকারীদের যে নিয়ন্ত্রণগুলো পাবেন
ফেসবুক ব্যবহারকারীরা বিশেষ প্রোফাইল পিকচার গার্ড অপশন চালু করার নির্দেশনাবলি দেখতে পাবেন। আপনি এই গার্ড ছবিতে ব্যবহার করলে অন্য সব ব্যবহারকারী আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না। আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের বাইরের কোনো ব্যক্তি আপনার প্রোফাইল পিকচারে নিজেদের বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না। এ নিরাপত্তাব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেয়া যাবে না। নিরাপত্তার সংকেত হিসেবে আপনার প্রোফাইল পিকচারে একটি নীল বর্ডার ও শিল্ড দেখানো হবে। উৎসঃ যায়যায়দিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV