বাংলাদেশে বন্যার্তদের মাঝে বাংলাদেশ সোসাইটির ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও সহসভাপতি আব্দুল খালেক খায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ করা হয় দিনাজপুরের বিরল উপজেলার ৪৭ পরিবারের মধ্যে। এবারের বন্যায় ওই এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ত্রাণ সামগ্রী বিতরণের সময় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের সহযোগিতা করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার হামিদুল আলম, এএস পি মিজানুর রহমান, এএসপি মাহফুজ্জামান আশরাফসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ বলেন, আমরা বাংলাদেশে গিয়ে দুর্গত এলাকা পরিদর্শন করে সরাসরি নিজ হাতে তা বিতরণ করি। তারা প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানান যারা সোসাইটির এই উদ্যোগের সাথে হাত বাড়িয়েছেন।
সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, বাংলাদেশ আমাদের দেশ। আমরা প্রবাসে থাকলেও কখনো বাংলাদেশকে ভুলে যাইনি। আমাদের মধ্যে দেশপ্রেম আছে বলেই আমরা নিজ উদ্যোগে বাংলাদেশে ছুটে গিয়েছি। ইচ্ছা করলে আমরা এই অর্থ অন্য কোন ফান্ডেও দিয়ে দিতে পারতাম কিন্তু আমরা সেই কাজটি না করে নিজের স্বহস্তে অসহায় মানুষের হাতে অর্থ দিয়েছি। এই অর্থ তাদের জন্য হয়ত প্রচুর নয় কিন্তু তার পরেও তাদের মুখে হাসি দেখে আমরা সব ক্লান্তি এবং কষ্ট ভুলে গিয়েছি।
সেই সাথে বাংলাদেশ সোসাইটির এই দুই কর্মকর্তা টেকনাফে গিয়ে মায়ানমার থেকে আগত দু:স্থ, সহায়- সম্বলহীন রোহিঙ্গাদের মঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানান রুহুল আমিন সিদ্দিকী।
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা
এদিকে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও সভায় ত্রাণ বিতরণে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়।
সভায় বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম আজিজের বড় বোন শামসুন নাহারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’