Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশে বন্যার্তদের সাহায্যার্থে এবং প্রবাসে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে জমজমাট মেলা, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: September 26, 2017 | 12:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে বন্যার্তদের সাহায্যার্থে এবং প্রবাসে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট আনন্দমেলা। দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন মেলায় আসা হাজারো দর্শক-শ্রোতা। গত ২৪ সেপ্টেম্বর রোববার বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে পার্কচেস্টারের পার্ডি স্ট্রিটের ক্যাসেলহিল প্লে গ্রাউন্ড পার্কে বসেছিল আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস আয়োজিত এ মেলা।বøক পার্টি ফর হেল্পিং ফ্ল্যাড ভিক্টিম অব বাংলাদেশ শিরোণামে এ মেলায় বাংলাদেশী নানা ধরণের পোশাক, প্রসাধন, গয়না, রিয়েল এস্টেট, মজাদার খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। বিপুল সংখ্যক দর্শনার্র্থীর অংশগ্রহণে শেষ হয় দিনব্যাপী এ আনন্দমেলা।
এদিন বিকেল ৪টায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে মেলার বিভিন্ন পর্বে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিনেটর রুবেন দিয়াজ, এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান, এটর্নী ব্রæস ফিসার, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ, প্রবীণ শিÿক আবু হুরায়রা সাদ মাষ্টার, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, নারী নেত্রী মাজেদা উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহ সভাপতি কাইয়ুম চৌধুরী, ব্যান্ডসের ট্রাস্ট্রি বোর্ড সদস্য জুনেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম ও সভাপতি সাহেদ আহমদ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, মেলা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব শেখ জামাল হুসেন, নূরুল ইসলাম, সফিকুর রহমান, সৈয়দ লোকমান, মো. শরীফ হোসেন, তৌফিকুর রহমান ফারুক, শামীম আহমদ, মঞ্জুর চৌধুরী জগলুল, আহবাব চৌধুরী, লোকমান হোসেন লুকু, হেলাল চৌধুরী, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, নুরে আলম জিকু, মির্জা মামুন, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, অয়েল কেয়ারের আনোয়ার হোসেন, জাকির হোসেন, পার্কচেস্টার ফ্যামেলি ফার্মেসীর কর্ণধার গৌরব কোঠারি, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, রেক্সোনা মজুমদার, কবি জুলি রহমান, আনোয়ারুল আলম ভূইয়াসহ মূলধারা ও কমিউনিটির নের্তৃবৃন্দ।মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ঠিকানার নির্বাহী সম্পাদক জাভেদ খসরু, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু। অনুষ্ঠানে প্রবাসে বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন ÿেত্রে অবদানের জন্য চারজন বিশিষ্ট ব্যক্তিকে নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের পÿ থেকে সম্মাননা তুলে দেয়া হয়। বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ ও পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল।পার্কচেস্টার ফ্যামিলি ফার্মাসির সৌজন্যে আয়োজিত এ মেলার সঞ্চালনায় ছিলেন প্রবাসের বিশিষ্ট উপস্থাপক সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হুসেন এবং সহ সাধারণ সম্পাদক আবদুলøাহ আল রেজা স্বপন।মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের মধ্যে ছিলেন বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী ফকির আলমগীর, কালা মিয়া, শাহ মাহবুব, তানভীর শাহীন, কৃষ্ণা তিথী, সবিতা দাস, বীনা মজুমদার, প্রমি, তাজ, কাজী জামান বিটু, মনিকা দাস, নুরুজ্জামান লাল্টু প্রমুখ। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করেন তাদের অনন্য পরিবেশনা।সভাপতি আবদুস শহীদ বলেন, মূল ধারার সাথে বাংলাদেশী কমিউনিটির সেতুবন্ধন রচনার লÿ্যইে নতুন এই সংগঠনটির যাত্রা শুরু। মূলধারার সহযোগী সংগঠন হিসেবে নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করে যাবে সংগঠনটি। দেশে ও প্রবাসে মানুষের কল্যাণে কাজ করবে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রয়াস চালাবে। এ লÿে সংগঠনটি এবার বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে পথমেলার আয়োজন করেছে।সিনেটর রুবেন দিয়াজ ও এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা তাদের বক্তব্যে সংগঠনটির সাফল্য কামনা করেন।মেলা থেকে আয়ের অর্থ বাংলাদেশে বন্যার্তদের সাহায্যার্থে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আবদুস শহীদ ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ