বাংলাদেশে বিরোধীদের বিপক্ষে বিভ্রান্তিকর প্রচারণা চালানো ১৫ ফেসবুক পেজ-অ্যাকাউন্ট ও ১৫টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ থেকে খোলা ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য এসব পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
ফেসবুকের মতো টুইটারও বাংলাদেশ থেকে খোলা ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার ফেসবুকের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইচার এ খবর জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবিলায় কাজ করে গ্রাফিকা নামের এমন একটি কোম্পানির সাহায্যে চালানো অনুসন্ধানের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে এই পাতাগুলো স্বাধীন সংবাদমাধ্যমগুলোর মতো করে সাজানো হয়েছে। এগুলো থেকে সরকারের পক্ষে ও বিরোধীদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিলো। ফেসবুক বলছে, আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে, এর সঙ্গে যেসব ব্যক্তি জড়িত তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে।
ফেসবুক আরো জানিয়েছে, এসব পাতাগুলোর একটিকে অন্তত ১১,৯০০ মানুষ অনুসরণ করত। একইসঙ্গে, এসব পাতা নিজেদের বিজ্ঞাপনের জন্য মোট ৮০০ ডলার খরচ করেছে। প্রথম বিজ্ঞাপনটি দেয়া হয় ২০১৭ সালে এবং সর্বশেষ বিজ্ঞাপনটি দেয়া হয় গত নভেম্বর মাসে।
সেখানে সরিয়ে ফেলা পাতাগুলোর কিছু ছবিও দেয়া হয়। বন্ধ করার মতো পদক্ষেপ নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গ্লেইচার বলেন, এই ধরনের আচরণ ফেসবুকের নীতির সঙ্গে যায় না। আমরা চাই না কোনো ব্যক্তি বা সংগঠন এই নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ব্যক্তি বা কারও সম্পর্কে বিভ্রান্তি ছড়াক।
ফেসবুকের মতো টুইটারও বাংলাদেশ থেকে খোলা ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। টুইটার কতৃপক্ষও বলেছে, বন্ধ করে দেয়া এই অ্যাকাউন্টগুলো পরিচালনায় যুক্তদের কারও কারও সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাদের প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়েছে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!