Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

বাংলাদেশে রোহিঙ্গা ৯,২৬,৪৩১ : ক্যাম্পে ৫,৩৭,০০০, বাকিরা ছড়িয়ে ছিটিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: October 15, 2017 | 10:51 PM

দীন ইসলাম : বাংলাদেশে ৯ লাখ ২৬ হাজার ৪৩১ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বসবাস করছে। কক্সবাজার জেলা প্রশাসন এক হিসাবে এমন তথ্য দিয়েছে। জেলা প্রশাসনের হিসাবে বলা হয়েছে, ২০১৬ সালের আগের কয়েক বছরে ৩-৫ লাখ মিয়ানমার নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ সংখ্যা দিন দিন বেড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে জানা গেছে, কক্সাবাজর ও বান্দরবান জেলার ১৮টি ক্যাম্পে পাঁচ লাখ ৩৭ হাজার মিয়ানমারের রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ১৬ হাজার, কুতুপালং অস্থায়ী ক্যাম্পে এক লাখ ৮২ হাজার, বালুখালী অস্থায়ী ক্যাম্পে ৭০ হাজার, ময়নার ঘোনায় ৫৮ হাজার, তাসনিমার খোলায় ২৫ হাজার, জামতলী বাঘঘোনায় ১৮ হাজার, শফিউল্লা কাটায় ১৪ হাজার, হাকিমপাড়ায় ৪৪ হাজার এবং উখিয়া উপজেলার আশপাশের গ্রামগুলোয় ৫ হাজার জন বসবাস করছে। এছাড়া কক্সবাজার জেলার টেকনাফের শামলাপুর অস্থায়ী ক্যাম্পে ১৪ হাজার, টেকনাফ উপজেলার আশপাশের গ্রামে ৮ হাজার, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ১৫ হাজার, লেদা অস্থায়ী ক্যাম্পে ১৫ হাজার, উনচিপ্রাংয়ে ৩০ হাজার এবং কক্সবাজারের অন্যান্য স্থানে তিন হাজার মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা বসবাস করছে। কক্সবাজার জেলা ছাড়াও বান্দরবানের দুটি স্থানে ২০ হাজার রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কোনারপাড়ায় (ঘুমঘুম) ১০ হাজার ও চাকডালায় ১০ হাজার রোহিঙ্গারা বসবাস করছে। এদিকে ১৯৯১- ৯২ সালে বাংলাদেশে আসা মিয়ানমার রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনের পর বাকি ৩৩ হাজার ৫৪২ জন নিবন্ধিত শরণার্থী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ও টেকনাফ উপজেলার নয়াপাড়া ক্যাম্পে বসবাস করছে। এছাড়া ক্যাম্পের বাইরে অনেকে বসবাস করছে। এদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্রোত এখনও থামছে না। গেল শুক্রবারের পর গত কয়েক দিনে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সরকারের ঊর্ধ্বতন মহল মনে করছে, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মোট সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ