Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: May 20, 2016 | 9:32 PM

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান হামলা নিয়ে মার্কিন সরকার উদ্বিগ্ন। তারা বিষয়টি নিয়ে চিন্তিতও। তবে ছোট ছোট সন্ত্রাসী দলের এই তৎপরতা বাংলাদেশের বেশিরভাগ মানুষের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয় এবং বাংলাদেশের মানুষ এসব সহিংসতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এসব কথা বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশে এলজিবিটি সম্প্রদায়ের সদস্যসহ সংখ্যালঘুদের ওপর হামলা ও অন্যান্য হামলার পর বাংলাদেশে ও এখানে অনেক কিছুই ঘটছে। ডিউপন্ট সার্কেলে সংখ্যালঘুরা প্রতিবাদ জানিয়েছে। মোমবাতি প্রজ্বালন করে রাত জেগেও বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো হয়েছে ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর পরিচালিত হামলার প্রতিবাদ করা হয়েছে। এ প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তিনি বলেন যে বাংলাদেশ সরকার সর্বোচ্চ কাজ করছে। বাংলাদেশ সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের ন্যয়বিচার করছে, অন্যান্য সন্ত্রাসীদের বিচার করছে। তারা মার্কিন সহায়তা চায়। ও সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ মার্কিন সরকারের কাছে কী সহায়তা চায় বা হিন্দু, খৃষ্টান, এলজিবিটিসহ সব ধরনের সংখ্যালঘুর ওপর হামলা ঠেকাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কী কাজ হচ্ছে? জন কিরবি এ প্রশ্নের উত্তরে বলেন, আমরা অবশ্যই এ ধরনের সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এটা নিয়ে অত্যন্ত চিন্তিত। এসব হামলা এমন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী পরিচালনা করছে বলে মনে হচ্ছে যারা স্বাধীন চিন্তাকে দমিয়ে দিতে চায় এবং তাদের কথা ও চিন্তার সঙ্গে দ্বিমত পোষণকারী যে কাউকেই সহিংসভাবে আক্রমণ করতে চায়। আমরা মোটামুটিভাবে আত্মবিশ্বাসী, মোটামুটিভাবে নয় আমরা আত্মবিশ্বাসী যে এসব হামলা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয় এবং তারা এসব হামলাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা  জানেন, বহুত্ববাদী একটি সমাজ হিসেবে বাংলাদেশের দীর্ঘদিনের গর্বিত ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের বহুত্ববাদী সমাজ বৈচিত্র্যকে মূল্যায়ন করে, চিন্তার অবাধ বিনিময়কে স্বাগত জানায় এবং চূড়ান্তভাবে এসব মূল্যবোধকেই সহিংস উগ্রপন্থিরা আক্রমণ করছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV