বাংলাদেশে সব দলের অংশগ্রহনে নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র:মার্কিন রাষ্ট্রদূত মজিনা
নিউজ ওয়ার্ল্ড, মিশিগান থেকে: মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহনে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। চলমান সঙ্কট দূর করতে বড় দলগুলোর মধ্যে সংলাপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। মিশিগান রাজ্যে রবিবার প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক নৈশ ভোজের অনুষ্ঠানে যোগ দেন এই কূটনীতিক। তার দুদিনের মিশিগান সফরে বাংলাদেশী পাবলিক এফেয়ার্স কমিটি (বাপাক) মিশিগানের হ্যামট্রামিক শহরের ‘গেইট অব কলম্বাস হল’ এ এই নৈশ ভোজের আয়োজন করে। এছাড়া দুপুরে একই স্থানে ড্যান মজিনাকে সার্বজনীন সম্বর্ধনাও দেয়া হয় বাংলাদেশীদের পক্ষ থেকে। হ্যামট্রামিক বাংলাদেশী-আমেরিকান বিজনেস এসোসিয়েশন ও ডেমোক্রেটিক ককাসের একটি অনুষ্ঠানেও যোগ দেন মজিনা। অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট ও ভারতের স্বার্থ এক ও অভিন্ন। উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়।’ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীরা একটি বড় ভুমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, সকলেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এ বিষয়ে সকলকে আরও শ্রদ্ধাশীল হতে হবে। বাংলাদেশের গামেন্টস শিল্পের নান বিষয় তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন, তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদেশ যেদিন সারা বিশ্বে নেতৃত্ব দেবে, সেদিন দিন আর বেশী দূরে নয় । ‘গামেন্টস শিল্পে বর্তমানে ৪৯ টি ইউনিয়ন হয়েছে, যা অবিশ্বাস্য সাফল্য’ মন্তব্য করেন ড্যান মজিনা। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি।
নির্বাচনে জামাতে ইসলামির অংশগ্রহন সম্পর্কে প্রবাসীদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ড্যান মজিনা বলেন, জামাতে ইসলামি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। আশাকরি তারাও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহন করবে।
নৈশ ভোজের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে মানবাধিকার লংঘিত হচ্ছে কিনা এ প্রশ্নের উত্তরে ড্যান মজিনা বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। এছাড়া স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে এ বিষয়ে উদ্বেগের বিষয়ে আলোকপাত করা হয়েছে।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে