বাংলাদেশে সাত মাসে ২০ শতাংশ রেমিট্যান্স কমেছে
বাংলাদেশে সাত মাসে ২০ শতাংশ রেমিট্যান্স কমেছে। প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণে ফেব্রুয়ারি মাসেও নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমে ১০০ কোটি ডলারের নিচে নেমে গেছে। এ সময়ে রেমিট্যান্স এসেছে মাত্র ৯৩ কোটি ৬২ লাখ ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে কম এসেছে ২০ কোটি ডলার বা ১৭.৬০ শতাংশ। গত বছর ফেব্রুয়ারিতে এসেছিল ১১৩ কোটি ৬২ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়াসহ মধ্যপ্রাচ্যজুড়ে চলা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা রেমিট্যান্স কমে যাওয়ার কারণ। এছাড়া হুন্ডি বা অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের (২০১৬-১৭) অষ্টম মাস ফেব্রুয়ারিতে দেশে ৯৩ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের মাস জানুয়ারিতে পাঠিয়েছিল ১০০ কোটি ৯৪ লাখ ডলার। মাত্র এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৭ কোটি ৩২ লাখ ডলার। এদিকে ফেব্রুয়ারিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আহরিত হয়েছে ২৪ কোটি ৩৮ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৭ কোটি ২০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বরাবরের মতোই বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরিত হয়েছে। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স আহরিত হয়েছে ১৭ কোটি ৮২ লাখ ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৪ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৭ লাখ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে পুরো সময়ে রেমিট্যান্স আসে এক হাজার ৪৯৩ কোটি ডলার। যা আগের অর্থবছরে যা ছিল এক হাজার ৫৩১ কোটি ডলার। সেই হিসেবে ২০১৫-১৬ অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৫১ শতাংশ কম প্রবাসী আয় এসেছে। ২০১৬ সালে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৬১ কোটি ডলার। যা ২০১৫ সালে ছিল ১৫৩১ কোটি ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ১৭০ কোটি ৬১ লাখ ডলার বা ১১.১৪ শতাংশ। টাকার অংকে যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ