Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত জোটের পুড়িয়ে মানুষ হত্যার এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আওয়ামী লীগের স্মারকলিপি

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: January 24, 2015 | 11:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত জোটের পুড়িয়ে মানুষ হত্যার এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশ ডেস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে লেখা স্মারকলিপিটি হস্তাস্তর করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি ড. শাহজাহান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কার্যকরী সদস্য শাহানারা রহমান, শিফু রহমান, রফিক পারভেজ, মোশাররফ হোসেন এবং মাহমুদুন নবী।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, স্মারকলিপিতে বাংলাদেশে ১৯৭১ সালে জামায়াতের মানবতা বিরোধী নৃশংস হত্যাযজ্ঞ, সংখ্যালঘু নির্যাতন, ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারা দেশে বোমা হামলা এবং বাংলাদেশ জুড়ে বর্তমানে জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতার কথা তুলে ধরা হয়। একই দাবিতে গত ৫ জানুয়ারি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের সামনে বাংলাদেশি আমেরিকানদের সমাবেশেরও কথাও স্মরণ করিয়ে দেয়া হয় ওই স্মারকলিপিতে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সাক্ষাতে কংগ্রেস সদস্যদের স্বাক্ষর জাল করার মতো জঘন্য অপকর্ম এবং একইভাবে গুলিবিদ্ধ না হওয়া সত্ত্বেও রিয়াজ রহমানকে নিয়ে মিথ্যাচারের বিষয়টি অবহিত করে বিএনপির কথায় বিভ্রান্ত না হতে মার্কিন কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
ড. সিদ্দিকুর রহমান জানান, স্মারকলিপি হস্তান্তর কালে দক্ষিণ এশিয়া বিষয়ক ডেস্কের কর্মকর্তারা মনোযোগ সহকারে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড়ঘণ্টার এক আলাপচারিতায় তিনি বাংলাদেশের সাম্প্রতিক সন্ত্রাস ও নাশকতার কথা তুলে ধরেন। এসময় পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা জানান, এ বিষয়ে তারা অবগত রয়েছেন। পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা প্রতিনিধি দলকে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো সহিংসতাকে প্রশ্রয় দেয় না। যে কোনো দাবি আদায়ে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করেন তারা।
ড. সিদ্দিকুর রহমান আরো জানান, বিএনপি-জামায়াত কর্তৃক হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নির্মমভাবে মানুষ হত্যার প্রতিবাদে আগামী ২ জানুয়ারি সোমবার জাতিসংঘের সামনে শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
উল্লেখ্য, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের অভিযোগ এনে তার জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্র বিএনপির একটি প্রতিনিধি দলও এর কিছুদিন আগে একই দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ