Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে ২০১৪ সালে রেমিটেন্স বেড়েছে ৮%

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: January 5, 2015 | 1:28 PM

প্রায় এক যুগ পর ২০১৩ সালে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স কমে গিয়েছিল। তবে এক বছররে মধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে। আবারও রেমিটেন্সে প্রবৃদ্ধির ধারা ফিরে এসেছে। সদ্য শেষ হওয়া বছরে প্রবাসীরা এক হাজার ৯২৬ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।

আগের বছর পাঠিয়েছিলেন এক হাজার ৩৮৩ কোটি ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে ১০৯ কোটি ডলার বা ৭ দশমকি ৯১ শতাংশ। এর আগে দীর্ঘ সময় পর ২০১৩ সালে রেমিটেন্স কম এসেছিল ৩৪ কোটি ডলার বা ২ দশমকি ৩৯ শতাংশ।
বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয়ের তথ্যের আলোকে বাংলাদেশ ব্যাংক অর্থবছর ধরে রেমিটেন্সের বার্ষিক এ তথ্য প্রকাশ করে সোমবার।
প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছর হিসেবেও রেমিটেন্স বেড়েছে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট রেমিটেন্স এসেছে ৭৪৭ কোটি ডলার। আগের অর্থবছরে একই সময়ে যা ৬৭৭ কোটি ডলার ছিল। এ হিসাবে আগের একই সময়ের তুলনায় বেশি এসেছে ৭০ কোটি ডলার বা ১০ দশমকি ৩৪ শতাংশ।
এতে জানানো হয়, আর একক মাস হিসেবে গত ডিসেম্বরে প্রবাসীরা ১২৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। আগের বছরের ডিসেম্বরের তুলনায় যা ৫ কোটি ডলার ও আগের মাস নভেম্বরের তুলনায় ৮ কোটি ডলার বেশি।
দীর্ঘ সময় ধরে রেমিটেন্সে উচ্চপ্রবাহ থাকলেও ২০১৩ সালে তাতে ভাটা পড়ে। ওই সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে জনশক্তি রফতানি কমা ও ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় রেমিটেন্স কমেছিল বলে ধারণা করা হয়।
এর আগে তার আগের বছরের তুলনায় রেমিটেন্স কমতে দেখা গিয়েছিল ২০০১ সালে। তবে ২০১৪ সালে ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল ছিল। গত ডিসেম্বর মাসে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৭৭ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি হয়েছে, আগের বছরের ডিসেম্বরে যা ৭৭ টাকা ৭৫ পয়সা ছিল। এছাড়া এ সময়ে রাজনতৈকি অঙ্গনে বড় ধরনের কোনো অস্থিরতা দেখা না দেওয়ায় জনশক্তি রফতানিও বেড়েছে।
গত ডিসেম্বরে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৭ কোটি ৬০ লাখ ডলার। আগের বছরের ডিসেম্বরে যা ৪০ কোটি ডলার ছিল। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৭২ লাখ ডলার। আগের বছরের একই সময়ে ছিল এক কোটি ৫০ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ডলার, আগে যা ৭৮ কোটি ডলার ছিল। আর বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪৮ লাখ ডলার, আগে যা ছিল এক কোটি ৫৪ লাখ ডলার।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV