Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে ৫৪ শতাংশ ভেজাল খাবার!

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: January 27, 2018 | 3:46 PM

আহমেদ জাফর : বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান দেশের ৫৪ শতাংশ খাবারই অনিরাপদ ও ভেজাল। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ -সোসাইটি ফর সেফ ফুড এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন,আমাদের দেশ চাল, মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনে এখন শীর্ষে। কিন্তু সেই খাবারগুলো স্বাস্থের জন্য কতটুকু নিরাপদ তা নিয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর ফুডকে আমি শুভেচ্ছা জানাই। বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতে খাদ্য সচেতন করতে আমি সবসময় এই সংগঠনের পাশে থাকবো।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে জাতি সংগ্রাম করে স্বাধীনতা আনতে পারে সে জাতি অবশ্যই দেশের খাদ্যকে ভেজালমুক্ত করতে পারবে।

শফিউল ইসলাম জানান, মাত্র ১০ বছরের ব্যাবধানে বাংলাদেশে ডায়াবেটিস রোগির সংখ্যা বেড়েছে প্রায় দিগুন। অন্যদিকে রোগির সংখ্যা ৯০ লাখেরও বেশি। এর মধ্যে শুধু ডায়াবেটিস নয় অস্বাস্থকর খাবার খাওয়ার কারণে বেড়েই চলেছে বিভিন্ন রোগ ও রুগীর সংখ্যা।

তিনি বলেন, ভেজাল খাবারের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় শিশুরা। দিনদিন শিশুদের বিভিন্ন রোগের প্রবণতা বাড়ছে। তাই সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের নিরলস কাজ করতে হবে।

তিনি জানান, পানিসহ সকল খাবার নিরাপদা রাখার জন্য আমরা ঢাকা ওয়াসা ও সরকারী কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। আশা করছি সকলের সহযোগিতা নিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুড সোসাইটির চেয়ারমেন মোহাম্মদ হাফিজুল হক, কৃষি বিশেষজ্ঞ জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএআরএস বিভাগের অধ্যক্ষ ড. লতিফুল বারীসহ অনেকে। আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV