বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মন্টু এখন যুক্তরাষ্ট্রে
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু এখন যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে তিনি নিউইয়র্ক আসেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদ্য নির্বাচিত নির্বাহী সদস্য আব্দুর রকিব মন্টু বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কাজে এবার যুক্তরাষ্ট্র সফরে আসেন। তিনি অ্যাথলেটিকসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষনে বর্তমানে লস এঞ্জেলেসে অবস্থান করছেন। স্থানীয় সময় ২৮ এপ্রিল শুক্রবার তিনি নিউইয়র্ক ফিরে আসবেন।
সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কৃতি খেলোয়ার ও সংগঠক আব্দুর রকিব মন্টু বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব নর্থ আমেরিকাসহ যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ার, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের সাথে মত বিনিময় করবেন।
সংক্ষিপ্ত সফর শেষে অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু ৪ মে ঢাকায় ফিরে যাবেন। তার সাথে যোগাযোগ : ৩৪৭-৬৯১-৬০১৬।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion