Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর নতুন কমিটির সভাপতি পাপিয়া, সাধারণ সম্পাদক মিনহাজ, বর্ণিল অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: December 23, 2023 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশি সংগঠন আমেরিকায় গড়ে উঠেছিল তার মধ্যে ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। ১৭ ই ডিসেম্বর রোববার স্হানীয় একটি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য দুই বিরল ব্যক্তিত্ব ডঃ সুলতানা আলম এবং ড. ডেভিড নালীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অভিষেক অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে নির্বাচিত নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটির সভাপতি পদে ফারহানা আফরোজ পাপিয়া, সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকী, সহ-সভাপতি শোয়েব আহমেদ এবং নাইমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ, সমাজ কল্যান সম্পাদক মুনমুন কোরেশী, কোষাধ্যক্ষ আফরোজা ইউসুফী এবং সদস্য ফারজানা চৌধুরী, রাজিয়া সুলতানা, জোহরা খাতুন কলি এবং মাজরেহা বিনতে জাহের নির্বাচিত হয়েছেন।
বিদায়ী সভাপতি ডাঃ আশিক আনসারীর কাছ থেকে দায়িত্ব গ্রহনের পর নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া উপস্হিত সকলে উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন সভাপতি আবু আমিন, রিজা কাবিলী, ফিরোজ জান, হিরনময় সিকদার, ডক্টর সাক্কার ইভা, সুস্মিতা গুহ রায়, ড. ইবরুল চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া আকতার আহমেদ রাশার একক শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কন্ঠশিল্পী এস, আই টুটুল, কৃষ্ণা তিথী এবং জলি দাস ও তার দল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV