বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ’র জেল হত্যাদিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ’র যৌথ সভা এবং ৩রা নভেম্বর ১৯৭৫-এর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান-এর স্মরণে জেল হত্যা দিবসের আলোচনা সভা গত ৬ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের এষ্টোরিয়ার বৈশাখী রেষ্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। খবর বাপসনিঊজ।
বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ’র সভাপতি মাঈন উদ্দীন মঈনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হারুন অর রশীদ-এর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভা এবং জেলহত্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা,এবিসিডিআই সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ-এর সাবেক জিএম এবং মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর। প্রধান বক্তা ছিলেন শহীদ শেখ কামালের ঘনিষ্টতম ও মুক্তিযোদ্ধা মহিউদ্দীন হায়দার খোকা। বিেেশষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক হাজী এনাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা ডা. টমাস দুলু রায়, বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ উপদেষ্টা রাজু আ্হম্মেদ মোবারক, বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ উপদেষ্টা এমাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ উপদেষ্টা কাজল আরফিন , বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ উপদেষ্টা কাজল আরফিন খসরুল আলম ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দুরূদ মিয়া রনেল । জেল হত্যা দিবসের আলেচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ সভাপতি আজহারুল হক খোকা, সহ সভাপতি মুক্তিযোদ্ধা উলফাৎ আলী মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার রশীদ, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি প্রদীপ রঞ্জন কর বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে।
অনুষ্ঠানের শুরুতে চার জাতীয় নেতার স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা সাইফুল আলম সিদ্দীকি।
সবার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাঢা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর