Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আশরাফের সহধর্মিনী শিলা ইসলামের ইন্তেকাল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: October 23, 2017 | 6:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিনী শিলা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৈয়দ আশরাফুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৮ টায় লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। সৈয়দ আশরাফ, তার মেয়ে রিমা ইসলাম ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শীলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কিছুদিন আগে জার্মানিতে তার অস্ত্রোপচার হয়। পরে শিলা ইসলামকে লন্ডনে নিয়ে আসা হয়। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।
এদিকে, শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। তারা এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV