Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন’র অভিষেক ১২ই এপ্রিল, উদ্যাপন কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: March 9, 2017 | 7:55 AM

নিউইয়র্ক : এষ্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে গত ৫ই মার্চ সোমবার বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন-এর এক জরুরী সভা কার্যকরি কমিটি ও উপদেষ্টামন্ডলীর সমন্বয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নওশেদ হোসেন এবং সভা পরিচালনা করে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন (সাবেক সভাপতি), আবু রব বাবুল (সাবেক সভাপতি), শমসের আলী (সাবেক সভাপতি), মীর রেজাউল হক রেজা, শাহজাহান নজরুল, সবুর হোসেন জাহাঙ্গীর (প্রধান উদ্যোক্তা), ফেরদৌস ওয়াহিদ (সাবেক সভাপতি), আশরাফুল আলম (সাবেক সভাপতি), আব্দুল মজিদ গাজী, শামছুল হক (শ্যাম), মোঃ এইচ ইসলাম মিল্টন, পারভেজ আলম, কাজল ইসলাম কাজল, মৃদুল হোসনে রতন, মাহমুদ ফারুকী, আনোয়ার চৌধুরী, আহমেদ ভূইয়া সাফী, তুষার আহমেদ, আহমেদ কবীর টমাস, সোলাইমান হোসেন,  সাইফুল ইসলাম সামি, নাসির খান, মোহাম্মদ শাহ, মজিবুর রহমান, নাছিম হাওলাদার, নজরুল ইসলাম, এ.কে.এম. রশিদ, মোস্তফা জামান শামীম, আব্দুল করিম, কামাল হোসাইন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১২ই এপ্রিল বুধবার উডসাইডস্থ গুলশান ট্যারেস (ঢাকা ক্লাব) পার্টি হলে বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন-এর ২০১৭-২০১৮ সালে নতুন কার্যকরি কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন করা হয়েছে। উক্ত অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য শামছুল হক শ্যামকে আহ্বায়ক ও পারভেজ আলমকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট অভিষেক উদ্যাপন কমিটি গঠন করা হয়। উদ্যাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন-  কাজল ইসলাম (প্রধান সমন্বয়কারী), মোস্তফা জামান শামীম (সমন্বয়কারী), যুগ্ম আহ্বায়ক যথাক্রমে- মাহমুদ ফারুকী, মোহাম্মদ শাহ, এ.কে.এম. রশিদ, যুগ্ম সদস্য সচিব- মৃদুল হোসেন রতন, সাইফুল ইসলাম সামি। সর্বশেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ ও নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ