বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলাণ্টিক সিটির বর্ণাঢ্য বনভোজন
আটলাণ্টিক সিটি থেকে আকবর হোসাইনঃ নিউজার্সীর লেক লিনেপী পার্কে গত ২৭ই জুলাই বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলাণ্টিক সিটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন হয় । সৌন্দয্যের লীলাভূমি আর পাহাড়ের ছায়া ঘেরা আমেরিকার নিউজার্সীতে বসবাসরত বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলাণ্টিক সিটির সদস্যদের এবং বিভিন্ন সিটির প্রবাসী বাংলাদেশীদের মিলনে পিকনিক স্থল এক পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। অসংখ্য নারী পুরুষ ও শিশু সহ বহুলোকের সমাগম হয়েছিল এই পিকনিকে। আবহাওয়া ভাল থাকায় সবাই প্রানভরে পিকনিকের সকল আয়োজন উপভোগ করন। দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় ছিল খেলাধুলা, সংগীত এবং পুরষ্কার বিতরণী। মিলনমেলার বিভিন্ন কর্মকান্ডের মধ্যে আরও ছিল বিভিন্ন বয়সী বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা। মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে বালিশ খেলা।কিছুটা ভিন্ন আমেজে গড়া এই প্রতিযোগীতা সবাইকে প্রচুর আনন্দ দেয়। স্থানীয় ভাবে রান্না করা সুস্বাদু ও মুখরোচক খাবার খেয়ে উপস্থিত সকলেই আনন্দিত হয়। খাবার পরিবেশনায় সহযোগীতা করেন লায়ন আবদুর রফিক, তানিম চৌধুরী, শ্রী পিণ্টু রয়, মামুন মোস্তফা, লায়ন ফারুক তালুকদার, লায়ন কাজী লিটন। পরিচিতির পর মিলনমেলায় স্থানীয় শিল্পীদের মনমাতানো গানের পরিবেশনা উপস্থিত সকলেই মন ভরে উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলাণ্টিক সিটির প্রেসিডেন্ট কাজী লিটন এবং সেক্রেটারী সায়েদা খানম। পারিবারিক পরিবেশে সুন্দর একটি বনভোজনের আয়োজন কাজে সহযোগিতা করার জন্য সহযোগী সকল ব্যক্তিবর্গ, ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, এবং বিভিন্ন সংগঠনকে ধন্যবাদ জানান সভাপতি কাজী লিটন, সেক্রেটারী সায়েদা খানম এবং কোষাধক্ষ্য ইসরাত জাহান। এত ব্যস্ততার মাঝেও এই মিলনমেলায় অংশগ্রহন করে বনভোজনকে স্বার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন বর্তমান সভাপতি লায়ন কাজী লিটন। এছাড়াও বনভোজন ও মিলনমেলাকে স্বার্থক করার জন্য বিভিন্ন প্রকার খেলাধুলা ও র্যাফেল ড্র-এর পুরস্কার সহ বিভিন্নভাবে যারা এবং যেসকল প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লায়ন্স ক্লাবের সভাপতি কাজী লিটন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী আফরোজা মুন্ন্নী ছাড়াও সংগীত পরিবেশন করেন রাজিব।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন