বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি : সভাপতি শহীদ, সাধারন সম্পাদক সোহেল
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত দশ এপ্রিল মঙ্গলবার রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির নতুন কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠনের নিমিত্তে সংগঠনের ট্রাস্টি বোর্ডের নিকট নতুন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। ট্রাস্টি বোর্ড ষাট দিনের মধ্যে সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন করবে বলে বিগত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।


স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত সভায় জসীমউদ্দীন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া । বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাঞ্চন বল,শামসুল ইসলাম শাহজাহান ,মনির হোসেন,আব্দুল জামিল,জাহাঙ্গির হোসেন ভূঁইয়া ও সাবেক সভাপতি সেলিম সুলতান বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের বিগত কমিটিগুলোর সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন পূর্বক তা থেকে শিক্ষা নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে বলে জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাষ্টি বোর্ড প্র্রবীন ও তরুন নেতৃত্বের সমন্বয়ে একটা কার্যকরী কমিটি উপহার দিয়েছেন বলে বক্তারা জানান।
সংগঠনের ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া শহীদ খানকে সভাপতি এবং সোহেল আহমেদকে সাধারন সম্পাদক ও জয়ন্ত সিংহকে কোষাধ্যক্ষ করে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির আংশিক নতুন কার্যকরী কমিটি ঘোষনা করেন। সভায় উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
সভার সভাপতি সাব্বির হোসেন ভূঁইয়ার ধন্যবাদ জ্ঞ্যাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর কিছুটা দেরিতে হলেও নতুন কমিটি গঠনের এই ঘোষনা সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে এবং তা অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে কমিউনিটির বিদগ্ধজনরা মত প্রকাশ করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!