Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ ক্রিকেট লীগ ২০১৭ ফাইনাল রবিবার ভার্জিনিয়ায়

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: November 3, 2017 | 12:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  টেকট্রেন্ড বাংলাদেশ ক্রিকেট লীগ ২০১৭ ফাইনাল রবিবার ভার্জিনিয়ায়। ১০ টি দল নিয়ে গঠিত আর দুই গ্রূপ এ ভাগ হয়ে লীগ পর্যায়ের ও সেমিফাইনাল খেলা শেষে সেরা দুটি দল ফাইনালে এ উঠে এসেছে। টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে সেমিফাইনালে হারান্ডন বেঙ্গলস হারিয়েছে ভার্জিনিয়া ওয়ারিয়র্সকে এবং ভার্জিনিয়া টাইগার্স হারিয়েছে প্যান্থারস কে। উল্লেখখ এবারই প্রথম বিদেশী খেলোয়াড়দের বাংলাদেশ ক্রিকেট লীগে খেলার অনুমতি দেয়া হয়। নেপাল, ভারত, পাকিস্তান, আফগানিস্থান ওয়েস্ট ইন্ডিজ এর খেলোয়াড়েরা এই লীগে খেলছেন আর সাথে আছেন মিশিগান, নিউইয়র্ক, নিউজার্সি, টেক্সাস ও ওয়াশিংটনে খেলা বাংলাদেশী তারকা খেলোয়াড়েরা। নিরপেক্ষতা বজায় রাখার জন্য লীগ কর্তৃপক্ষ প্রতিটি খেলার জন্য বিদেশী আম্পায়ার নিয়োগ দিয়েছেন। ফাইনাল খেলা পরিচালনার জন্য বিসিএল কর্তৃপক্ষ নিয়ে আসছেন আন্তর্জাতিক মানসম্পন্ন আম্পায়ার স্টিভ বাকনরকে। তার সাথে আলী বক্স নামে আরেক জন লোকাল বিদেশী আম্পায়ার দায়িত্ব পালন করবেন। ফাইনাল এর সময়সূচি নিম্নে দেয়া হলো:

ফাইনাল : নভেম্বর ৫ তারিখ দুপুর ১২টা, ভার্জিনিয়া টাইগার বনাম হারান্ডন বেঙ্গলস।
স্থানঃ ৪৭০০ ফ্রানকোনিয়া রোড আলেক্সান্ড্রিয়া ভার্জিনিয়া (4700 Franconia Rd, Alexandria, VA 22310)

ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল চৌধুরী, ভয়েস অফ আমেরিকার প্রধান ও বাংলাদেশ ক্রিকেট লীগ এর বিশেষ পৃষ্ঠপোষক রোকেয়া হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লীগের গ্রান্ড স্পনসর টেকট্রেন্ড এর কর্মকর্তাবৃন্দ। লীগকে আকর্ষণীয় করতে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান বিদেশ ফাউন্ডেশন, কুইক সেল রিয়ালটি, ইন্টারস্টেট ট্যাক্স এক্সপার্ট, হোমফার্স্ট মর্টগেজ, জী স্পোর্টস, মারিও পিজা, চকোবেরি ইভেন্টস ও কারভেল আর্লিংটন এর এর প্রতিনিধিরা মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগাবেন বলে জানা গেছে। ফাইনাল খেলা অনলাইন এ সরাসরি সম্প্রচার করা হবে ও সাথে থাকবে খেলার জীবন্ত ধারা বিবরণীর ব্যবস্থা। সেই সাথে মাঠে খাবারের জন্য ফুড ট্রাক আসবে দর্শকদের গরম গরম খাবার পরিবেশন করার জন্য।

Live online link for the final : https://cricclubs.com/BCL2017

বাংলাদেশ ক্রিকেট লীগ কর্তিপক্ষ দর্শকদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন এই খেলা দেখতে এবং মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ জানানোর জন্য। সেই সাথে প্রতি দলকে তাদের খেলোয়াড় সহ মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সব খেলার ম্যান অফ দি ম্যাচ পুরস্কার ফাইনাল এর শেষে দেয়া হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV