Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: December 8, 2016 | 12:55 PM

নিউইয়র্কঃ জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের ২০১৭ সালের নতুন কার্যকরী কমিটির মুল ৫টি পদের ঘোষণা দেয়া হয়েছে। উল্লেখ্য, ইতিপৃর্বে ফোরাম নির্বাহী কমিটি থেকে দায়িত্ব প্রাপ্ত কমিটি গঠনের সাথে যুক্ত ৯ সদস্যের মধ্যে ৮ জনের উপস্থিতিতে ত্রই আংশিক নতুন কমিটি গঠিত হয়েছে। ফোরাম সভাপতি সারোওয়ার খান বাবুর সভাপতিত্বে ত্রবং সাধারন সম্পাদক ছাইদুর খান ডিউকের পরিচালনায় নতুন কমিটি গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত অন্যান্যরা ছিলেন রাফেল তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম হোসেন, ড. নুরুল আমিন পলাশ, ফারুক হোসেন মজুমদার, এ কে এম রফিকুল ইসলাম ডালিম।

নতুন কমিটি ঘোষণার পূর্বে ফোরাম নেতৃবৃন্দ সাম্প্রতিক বাংলাদেশে বর্তমান সরকার শহীদ জিয়ার মাজার সরানোর যে পায়তারা করছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে বক্তব্যে দেন। ত্রবং সেই সাথে রোহিংগা মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে সে বিষয়েও উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রতিবাদ করেন। ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ত্রবং নতুন কমিটি গঠন প্রক্রিয়ার সদস্য রাফেল তালুকদার নতুন আংশিক কমিটির ঘোষণা দেন।

নাছিম আহমেদকে সভাপতি, বিলাল চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, মাহবুবুর রহমান মুকুলকে সাধারন সম্পাদক, মোঃ নাসির উদ্দিনকে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ও মোঃ মাসুদ করিম মিলনকে সাংগঠনিক সম্পাদক করে ফোরামের ২০১৭ সালের আংশিক নতুন কমিটির ঘোষণা দেয়া হয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে নেতৃবৃন্দ ফোরামের প্রচলিত রীতিনীতি মেনে তাদের বিগত দিনের কর্মকান্ড মেধাপ্রজ্ঞা এবং অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ কাজটি সম্পূর্ন করেছেন। এ ছাড়াও নির্বাচন কমিটি ফোরামকে গতিশীল করার লক্ষ্যে সাবেক সাধারন সম্পাদক এ কে ত্রম রফিকুল ইসলাম ডালিমকে ২০১৭ সালের কমিটি পর্যবেক্ষণের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন।

কমিটি ঘোষণা শেষে রাফেল তালুকদার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী চেতনা বিকাশে ফোরামই হচ্ছে একমাত্র সংগঠন যে সংঠনটি সাংগঠনিক সকল রীতিনীতি মেনে গণতান্তিক ধারা অব্যাহত রেখে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যার ফলশ্রুতি প্রতি বছর মেয়াদ উত্তীর্ন হবার পৃর্বেই যথাসময়ে নতুন কমিটি উপহার দেয়া হয়ে থাকে। এতে করে ফোরাম সংগঠন হিসেবে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ত্রই নির্বাচনী সভায় সংগঠনের সহসভাপতি রুহুল আমিন নাসিরসহ নতুন নেতৃত্বে আসা সবাই সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাবার অংগীকার ব্যাক্ত করে বক্তব্যে দেন।

সভায় সংগঠনের অনান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো: আবুল কাসেম সরকার, মো: আশরাফুজ্জামান, আব্দুল মান্নান দেলোয়ার, মো:মনিরুল ইসলাম মনির, মো:আ: মান্নান জেবিন, মো: আরিফুর রহমান, মো: আবুবকর সিদ্দিকী, মো: মফিজুর রহমান, মো: শামিম চৌধুরী, মো: মর্তুজা ও জনাব মানু। শেষে সংগঠনের সভাপতি সারওয়ার খান বাবু উপস্থিত সবাইকে সুন্দর ভাবে নতুন কমিটি গঠন করার ব্যাপারে সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV