বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র নতুন কমিটি : সভাপতি ফারুক ও সাধারন সম্পাদক নাসির
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউত্রসএ’র সকল স্থায়ী কমিটির সদস্যবৃন্দ গত ৪ঠা ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টের পার্টি হলে মিলিত হন ফোরামের ২০১৮ সালের নতুন কার্যকরী কমিটি গঠনের উদ্দেশ্যে নিয়ে। উল্লেখ্য ফোরামের বর্তমান কমিটির মেয়াদ ৯ই ডিসেম্বর ২০১৭ উত্তীর্ন হয়ে যাবে।
স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি নাছিম আহমেদ ও সভা পরিচালনা করেন ফোরামের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মুকুল। স্থায়ী কমিটির সদস্যের মতামতের ভিত্তিতে ত্রবং পরীক্ষিত নেতাকর্মীদের কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে পূর্বের ধারা বজায় রেখে ফোরামের ২০১৮ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি হিসেবে শেখ হায়দার আলী, সাধারন সম্পাদক হিসেবে মোঃ নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ন সম্পাদক হিসেবে মোতাহার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আনোয়ার হোসেন এবং সেই সাথে ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে এটিএম হেলালুর রহমান কে নির্বাচিত করা হয়েছে। অচিরেই আনুষ্ঠানিকতার মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ফোরামের সভাপতি নাছিম আহমেদ ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মুকুল। উল্লেখ্য যে, ফোরামের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ৯ই ডিসেম্বর ২০১৭।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন