বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সভা : কমিটি নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে হতাশার কিছু নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ২০১৮ সালের কার্যকরী কমিটির কর্মকর্তাদের প্রথম সাংগঠনিক সভা গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় জ্যাকসন হাটসের ইত্যাদি পার্টি হলে। শুরুতে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: আশরাফুজ্জামান। পরবর্তীতে ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম উপস্থিত হলে তার সভাপতিত্বে পুরো অনুষ্ঠান চলে।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুট। সভায় এ সংগঠনের গঠণের উদ্দেশ্যকে সামনে রেখে কাজকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটির অভিষেক, পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অতীত ঐতিহ্যকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজকে এগিয়ে নেওয়া এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য রাফেল তালুকদার, প্রতিষ্ঠাতার সদস্য ও সাবেক সভাপতি সারওয়ার খান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাজী নূরুল ইসলাম, উপদেষ্টা মুক্তিযোদ্ধ ওয়াহিদ আলী মন্ডল, মো: কামরুল ইসলাম, সফিক চৌধুরী পাপ্পু, সহ সভাপতি মো: আব্দুল সালিক জাকির, মজিবুর রহমান, মো: খালিদ আহমেদ (বাবু), মাসুদ করিম মিলন, এস আই ডালি, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আকবর আলী আবদীন, কবির হোসেন, আসিকুর রহমান, সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন, কবির হোসেন, সদস্য, মো: সফিকুল ইসলাম, মো: রেজাউল রাজী, রাফি কামরান রাজু, মো: আলম বিপুসহ আরো অনেকে।
রাফেল তালুকদার বলেন, ফোরাম যে লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছে অতীতের সে ঐতিহ্য ধারণ করে পরিচালিত হবে। সম্প্রতি ফোরামের কমিটি নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে হতাশার হওয়ার কোন কিছু নেই। তবে আমাদেরকে স্বরণ রাখতে হবে আদর্শ সংগঠনে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু পদের লোভ থাকতে পারে। উদ্বুদ্ধ পরিস্থিতি সংগঠনের কাজ আরো স্বচ্ছ ও গতিশীল হবে বলে আমরা বিশ্বাসকেরি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের সভাটি ছিল তাৎক্ষনিক। এতো অল্পসময়ে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি প্রমাণ করে আমরা সকলে ঐক্যবদ্ধ। তিনি বলেন, ফোরাম প্রতিষ্ঠার পর অনেক বাধাঁ এসেছে। সব বাধা উপেক্ষা করে আজ আমরা ৬ষ্ঠ বছওে পর্দাপন করছি। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এ সংগঠন তার ইস্পিত লক্ষে পৌঁছবে ইনশাআল্লাহ।
সারওয়ার খান বাবু বলেন, আমরা সৌভাগ্যবান যে জিয়াউর রহমানের মত নেতা আমাদের দেশকে অগ্রগতির পথে নিয়ে এসেছিলেন এবং তারেক রহমানের মত নেতা আমাদের দেশকে ‘ইমার্জিং টাইগার’ পরিচিতি দিয়ে উন্নয়নের রানওয়েতে নিয়ে এসেছিলেন। ষড়যন্ত্রকারীদের কারণে আমাদের উন্নয়নের বিমান উড্ডীন হয়নি। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে এইসব ষড়যন্ত্র ও ষড়যন্ত্রের হোতাদের মোকাবেলা করে দেশে ও দশের উন্নয়নের জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণাকারীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।
একেএম রফিকুল ইসলাম ডালিম বলেন, দেশের আইন শৃংখলার পরিস্থিতির অবনতি এবং চরম অবস্থার সাক্ষী দিচ্ছে যে বর্তমান বাংলাদেশের অবৈধ সরকার আওয়ামী লীগ জাতির ও রাজনীতির জন্য চরম দুর্যোগপূর্ন। তাই দেশপ্রেমিক দল বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধতাই জনগণের মূল শক্তি, এই শক্তিই হবে অবৈধ শেখ হাসিনাকে একমাএ পতনের উৎস।
সভাপতি তার বক্তব্যে বলেন, বক্তৃতাবাজি ও বিষোদগারের গতানুগতিক রাজনীতির গন্ডি ভেঙে রাজনীতিকে নিয়ে যেতে হবে মানব কল্যাণে। তিনি বলেন, দেশ আজ গণতন্ত্র বিপন্ন। আওয়ামী লীগ বাকশাল কায়েমের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধবংসের মুখে ঢেলে দিয়েছে। এ মহুর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature