বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র নতুন কমিটি : সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মুকুট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ২০১৮-১৯ সালের কার্যকরী কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর রোববার জ্যাকসন হাটসের হাট বাজার পার্টি হলে বার্ষিক সম্মেলন-২০১৮ ও ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়। ১০১ সদস্য বিশিষ্ট ঘোষিত নতুন কমিটির পুন:রায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর রফিকুল ইসলাম, গোলাম এন হায়দার মুকুট। প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম।
ফোরামের সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুট এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মজিবুর রহমান মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, সাবেক সভাপতি সারওয়ার খান বাবু, সাবেক সাধারাণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম ডালিম, উপদেষ্টা মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, মুক্তিযোদ্ধা হাজী নূরুল ইসলাম, শাহ মো: আফজাল হোসেনসহ আরো অনেকে।
তিন পর্বে সাজানো অনুষ্ঠানের শুরতে ছিল সম্মেলন ২০১৮। এতে উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে আগ্রহি প্রার্থীদের অতীত কর্মকান্ড বিশ্লেষন করে প্রত্যেকটি পদের যোগ্যদেরকে নির্বাচিত করা হয়। প্রকাশ থাকে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের বিগত পাচঁটি কমিটির ধারাবাহিতা বজায় রেখে ২০১৮-১৯ সালের নতুন কমিটির কাজ সম্পন্ন করা হয়। কমিটি ঘোষণা শেষে রাফেল তালুকদার ও সারওয়ার খান বাবু তাদের বক্তব্যে, প্রবাসে বিএনপির রাজনীতির পরিপূরক জনমত সুসংহত করার অভিপ্রায়ে গত ছয় বছর ধরেই নিউইয়র্কে তৎপর রয়েছে এ ফোরাম।

প্রকৃত পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন কমিটি না থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত কর্মকান্ড নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করে যাচ্ছে। যে ফোরাম শহীদ জিয়ার আর্দশ ধারণ করে তারাই বিএনপি। সুতারাং জাতীয়তাবাদের আদর্শ গড়া কোন ফোরামকে বিএনপির বাহিরে বলার অপেক্ষা নেই। জাতীয়বাদী ফোরাম বিএনপির কোন কিছুৃ না বলে অপপ্রচার করে তারা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে কিনা এটা আমাদের সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী চেতনা বিকাশে ফোরামই হচ্ছে একমাত্র সংগঠন। যেটি সাংগঠনিক সব রীতিনীতি মেনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিগত দিন গুলো অনেক চড়াই ও উৎরাই এর স্বাক্ষী এ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে ফোরাম মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে প্রত্যেকটা কাজে অংশগ্রহন করছে।
তিনি ফোরামের সকল স্তরের নেতৃবৃন্দকে উদ্বদ্ধ পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে থাকার পাশাপাশি সহমমির্তার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান। এ পর্বে আগত অতিথিদের নিয়ে প্রথম বাংলাদেশ ও শেষ বাংলাদেশ সঙ্গীতের তালে তালে কেক কেটে ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সন্ত্রাসী বাহিনী ব্যাপকভাবে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করছে। ২৩ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নির্বাচনী কর্মীদের সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে, গ্রেফতার করছে, গুম করছে, বাড়ি বাড়ি হামলা ও ভাঙচুর করছে এবং জনগণকে হুমকি দিচ্ছে। পোস্টার লাগাতে ও প্রচারপত্র বিলি করতে দিচ্ছে না। তারা প্রশাসনকে প্রশ্ন রেখে বলেন, এ রকম একটি নৈরাজ্যজনক অবস্থায় নির্বাচনে জনগণ কীভাবে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দেবে? তারা প্রশাসনকে এই নৈরাজ্যজনক অবস্থার মুক্ত কামনা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান। তৃতীয় পর্ব ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলা ব্যান্ডের শিল্পীরা। পূর্নাঙ্গ কমিটি পরবর্তীতে স্থানীয় মিডিয়ার মাধ্যমে জানানো হবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!