Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্স’ : বিএনপির আবেদনে সাড়া দেয়নি হার্ভার্ড ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: May 25, 2017 | 10:08 AM

নিউইয়র্ক : বিএনপির আবেদনে সাড়া দেয়নি বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। লাগাতার আবেদনে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্স’ বন্ধ করতে না পেরে হার্ভার্ড ল’ স্কুলের সামনে বিক্ষোভের হুমকি দেন স্থানীয় বিএনপির নেতারা। যদিও দুদিনের সম্মেলনের সময় কোন ধরনের বিক্ষোভও অনুষ্ঠিত হয়নি। ১১ ও ১২ মে অত্যন্ত শান্তিপূর্ণ ও ব্যাপক অংশগ্রহণে হার্ভার্ড ইউনিভার্সিটির কর্পোরেট সাসটেইনেবিলিটি এ্যান্ড হেল্্থ তথা সাইনের সহায়তায় ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট’ তথা আইএসডিআইএর উদ্যোগে হার্ভার্ড ইউনিভার্সিটির ল’ স্কুলের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এনআরবি নিউজ

এই সম্মেলনের প্রধান সমন্বয়কারি ইকবাল ইউসুফ এনআরবি নিউজকে ২৪ মে জানান, ‘পূর্বঘোষিত এ সম্মেলন বাতিলের জন্যে হার্ভার্ড কর্তৃপক্ষ বরাবরে দরখাস্ত দেয় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। সে দরখাস্তে বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করা হয়। বলা হয়, পাতানো নির্বাচনে ক্ষমতা দখলে রাখা সরকার কর্তৃক তার রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি-নির্যাতন করছে। যারাই সরকারের অন্যায়-অপকর্মের প্রতিবাদ করছেন তাদেরকেই জেলে নেয়া হচ্ছে অথবা গুম করা হচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে প্রতিনিয়ত। আরো অভিযোগ করা হয় যে, সম্মেলনের নামে মূলত: বাংলাদেশের অন্যায়-অপকর্মের পক্ষেই মতামত ব্যক্ত করা হবে। যা হার্ভার্ডের মত খ্যাতিসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে না।’

ইকবাল ইউসুফ এসব তথ্য জানতে পারেন বিশ্বখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের কাছে থেকে। ‘এমন দরখাস্তে কোন সাড়া না পেয়ে সম্মেলনের দিনও হার্ভার্ড ল’ স্কুল মিলনায়তন কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করেন বিএনপির নেতারা। কিন্তু কোন লাভ হয়নি। কারণ, হার্ভার্ডের কাছে বাংলাদেশের উন্নয়ন নিয়ে এই সম্মেলনে কি ধরনের আলোচনা-পর্যালোচনা হবে, সে সব তথ্য আগে থেকেই ছিল। উন্নয়ন কার্যক্রমের চ্যালেঞ্জ নিয়ে এর আগের সম্মেলনেও কথাবার্তা হয়েছে। সে জন্যে রাজনৈতিক কারণে দেয়া দরখাস্ত আমলে নেননি সংশ্লিষ্টরা’-ইকবালকে জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে।

উল্লেখ্য, গত ৬ বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। বস্টনভিত্তিক থি্কংট্যাংক ‘আইএসডিআই’ আয়োজন করছে। প্রতি বছরই বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির আলোকে বিষয় নির্দ্ধারণ করা হয়। আর এতে অংশ নেন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কর্মরত এবং গবেষণারতরা। মতামত প্রকাশে কোন বাধা নেই। তাই বিএনপির লোকজন ইচ্ছা করলে সম্মেলনে উপস্থিত হয়ে কোন বিষয়ে তাদের ভিন্নমত পোষণের পাশাপাশি নিজেদের যুক্তিও উপস্থাপন করতে পারতেন। তা না করে সম্মেলনের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ব্যবহারের চেষ্টায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV