Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশ নিয়ে পেন্টাগন শীর্ষ কমান্ডারের উদ্বেগ : পিটিআই’র রিপোর্ট

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: February 13, 2019 | 9:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কংগ্রেশনাল শুনানিতে উদ্বেগ প্রকাশ করেছেন ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডার চিফ এডমিরাল ফিলিপস ডেভিডসন। প্রতিনিধি পরিষদের ৬ জন প্রভাবশালী আইনপ্রণেতার উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে একটি চিঠি লেখার কয়েক ঘন্টা পরেই শুনানিতে এমন উদ্বেগ প্রকাশ করেন ডেভিডসন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। ওই শুনানিতে এডমিরাল ফিলিপস ডেভিডসন  বলেন, বাংলাদেশের ৩০ শে ডিসেম্বরের নির্বাচন উদ্বেগজনক একটি প্রবণতার কথা বলে। এটা বলে যে, ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতা কুক্ষিগত করার উদ্বেগজনক প্রবণতার দিকে ইঙ্গিত করে ওই নির্বাচন। একই সঙ্গে আতঙ্ক বেড়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। এতে বলা হয়, ডেভিডসন বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ।
আঞ্চলিক স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস দমনে, সহিংস উগ্রপন্থা দমনে, মানবিক সহযোগিতায় সমর্থন, দুর্যোগে ত্রাণ দেয়া, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে জড়িত বাংলাদেশ। 
মার্কিন প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় পেন্টাগনের শীর্ষ এই কমান্ডার আরো বলেছেন, প্রতিবেশী মিয়ানমার থেকে কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নেয়ায় যে সঙ্কট সৃষ্টি হয়েছে, তার চাপ পড়েছে বাংলাদেশ সরকারের ওপর। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV