বাংলাদেশ বিমানবন্দরে ২০ মিনিটে যাত্রীদের লাগেজ ডেলিভারী!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা আর দাঁড়িয়ে থাকতে হবেনা। এখন থেকে ২০ মিনিটের মধ্যে যাত্রীদের কাছে লাগেজ ডেলিভারী দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংয়োগ) শাকিল মেরাজ।
মেরাজ জানান, আগে বিমানবন্দরে এসে যাত্রীদের ঘন্টা পর ঘন্টা দাঁরিয়ে থাকতে হত কিন্তু লাগেজ পেত না কিন্তু এখন তা অনেক উন্নত হয়ছে। এখন কোন প্রকার হয়রানি ছাড়াই বিমান ল্যান্ড করার পর ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে লাগেজ পেয়ে যাচ্ছে যাত্রীরা। আমরা টার্গেট ফিক্সট করেছি প্রথম লাগেজ ২০ মিনিটের মাথায় ও সর্ব শেষ লাকেজটি ৮০ মিনিটের মাথায় আমরা আমরা যাত্রীর কাছে পৌছে দেবো। এই টার্গেট আমরা অলরেডি ৯৫ ভাগ অর্জন করে ফেলছি।
তিনি জানান, এ পরিকল্পনা বাস্তবায়ণ করার জন্য আমরা ১ শত কোটি টাকা বিনিয়গ করেছি এবং পাশাপাশি ৫৩০ জন লোক নতুন নিয়োগ করেছি । আমরা কাজের গতি বাড়িয়ে বিমানবন্দরে আরো উন্নয়ন ঘটাতে চাচ্ছি। কিন্তু আমাদের সীমাবদ্ধতাও আছে। আমাদের বিমান বন্দরের অবকাঠামোর মারাত্মক সংকটও রয়েছে।
আমাদের বোডিং ব্রিজ আছে মাত্র ৮টা, ডেলেভারি বেল্টও মাত্র ৮টা । প্লেন নেমে যায় ১২ থেকে ১৩টা । তখন ৮টা বিমানের যাত্রীদের লাগেজ ডেলিভারী দিতে পারলেও বাকি ৪ টা বিমানের যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এর জন্যই তাদের ২০ মিনিতে লাগেজ দেয়া সম্ভব হয়না। কিন্তু ৮০ মিনিটের মধ্যে তারা লাগেজ পেয়ে যায় বলে তিনি জানান।
এ ছাড়া আরেকটা সমস্যা ছিল আমাদের কেবিন ক্রু। কেবিন ক্রু যদি বয়স্ক হয় তাহলে সার্ভিস দিতে একটু দেরি হয়। ১৮ থেকে ২২ বছর বয়সের তরুণ তরুণী নিয়োগ দিয়েছি বলেও জানান শাকিল মেরাজ। বিডি-প্রতিদিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests