বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : নিউইয়র্কের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রিজার্ভ চুরির বিষয়ে নিউইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। চুরি হওয়া টাকা ফেরত ও দোষীদের বিচারের লক্ষ্যে বৃহস্পতিবার এ মামলা করা হয়। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের বিরুদ্ধে মামলাটি করা হয়। ঘটনার তিন বছরের মাথায় মামলাটি করে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক।
মামলায় অভিযোগ করা হয়, প্রায় তিন বছর আগে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বা ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়
অজ্ঞাতনামা হ্যাকাররা। এই বিপুল পরিমাণ অর্থ চুরির সঙ্গে ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান ও এর শীর্ষ কর্মকর্তারা জড়িত। মামলার এজাহারে বলা হয়, চুরির টাকা যেসব একাউন্টে যায় তার ওপর আরসিবিসি ও এর শীর্ষ কর্মকর্তাদের পূর্ন নিয়ন্ত্রণ ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কয়েক বছর ধরে ‘জটিল’ পরিকল্পনা সাজিয়ে বিপুল এই অর্থ সরিয়ে নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, অজ্ঞাতনামা উত্তর কোরীয় হ্যাকাররা এই চুরিতে সহায়তা করেছে। অর্থ চুরির পর তা নিউইয়র্ক সিটি ও ফিলিপাইনে আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে এই অর্থের বেশির ভাগ ফিলিপাইনের ক্যাসিনোর মাধ্যমে পাচার করে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে হ্যাকাররা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে। অর্থ স্থানান্তরের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সেবাদাতা সংস্থা সুইফটকে (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) হ্যাক করেই এ অর্থ চুরি করা হয়। এই টাকা সরিয়ে তারা ফিলিপাইন ও শ্রীলংকার দুটি ব্যাংকে পাঠায়। এরমধ্যে শ্রীলঙ্কায় পাঠানো ২ কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। কিন্তু ফিলিপাইন সরকার দেড় কোটি ডলার তুলে ফেরত দিতে পারলেও বাকি অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে অর্থ চুরির ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় মার্চে। এ ঘটনায় তৎকালীন গভর্নর আতিউর রহমানকে পদত্যাগ করতে হয়। দুই ডেপুটি গভর্নরকেও সরিয়ে দেয় সরকার। ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে কমিটি করে সরকার। বারবার আশ্বাস দিলেও সেই প্রতিবেদন প্রকাশ করেননি সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








