Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ‘ট্র্যাভেল অ্যালার্ট’

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: July 8, 2016 | 11:45 PM

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘ট্রাভেল ওয়ার্নিং’ দিয়েছে । ‘ট্র্যাভেল অ্যালার্ট’ থেকে সতর্কতার মাত্রা ‘ট্র্যাভেল ওয়ার্নিংয়ে’ উন্নীত করা হয় বুধবার। সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ সফরে মার্কিন নাগরিকদের সতর্ক করল দেশটি।

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রাভেল ওয়েবসাইটে সতর্কতার কথা জানিয়ে পোস্ট দেয়া হয়েছে। সেখানে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২০ জন নিহত হওয়ার কথা জানিয়ে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে বাংলাদেশে ব্লগার, প্রকাশক, ধর্মীয় সংখ্যালঘু ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হচ্ছে। আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা ও আইএস প্রকাশ্যে এসব হামলার দায় স্বীকার করেছে।

সাধারণত কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা, ধর্মঘট বা বিচ্ছিন্ন সহিংসতার ক্ষেত্রে ‘ট্র্যাভেল অ্যালার্ট’ দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি বদলে গেলেই ট্রাভেল অ্যালার্ট তুলে নেয়া হয়। ‘ট্রাভেল ওয়ার্নিং’ খুবই বড় রকমের সতর্কতা। এই ক্ষেত্রে মার্কিন নাগরিকরা সেই দেশে যাতায়াত করবে কিনা তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV