Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ ভ্রমণ এবং বসবাসকারী মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের নয়া সতর্কতা, ফ্রান্সের নিন্দা

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: October 27, 2015 | 1:33 AM

রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল প্রস্তুতিতে বোমা হামলার পর বাংলাদেশ ভ্রমণ এবং বসবাসকারী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা হালনাগাদ করেছে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। ২৫শে অক্টোবর মধ্যরাতে দূতাবাসের ওয়েবসাইটে জারি করা ওই ভ্রমণ সতর্কতায় বিদেশী নাগরিকদের জন্য বাস্তব এবং বিশ্বাসযোগ্য হুমকি থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, হামলার হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত ২৮শে সেপ্টেম্বর প্রথম নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। শিয়া সমপ্রদায়ের বিরুদ্ধে পরিচালিত হামলার বিস্তারিত তুলে ধরে সর্বশেষ জারি করা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, ওই ঘটনায় একজন নিহত হওয়া ছাড়াও বহু বাংলাদেশী আহত হয়েছেন। আইএসআইএল হামলার দায় স্বীকার করেছে। এ অবস্থায় দূতাবাস বাংলাদেশে সফররত এবং বসবাসকারী মার্কিন নাগরিকদের পূর্ব সতর্কতা অবলম্বন করতে জোরালোভাবে উৎসাহ দিচ্ছে। তাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সাবধান থাকা এবং স্থানীয় নিরাপত্তা সংক্রান্ত ঘটনা প্রবাহ নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। দূতাবাস কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণে নিরাপত্তার বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারগুলোকে মোটরসাইকেল, বাইসাইকেল এবং রিকশা ব্যবহার ও হেঁটে চলাচল করতে নিষেধ করা হয়েছে। এছাড়া, বিভিন্ন অনুষ্ঠান সহ আন্তর্জাতিক হোটেল সমূহে কোন জমায়েতে নিয়ন্ত্রিত (রেস্ট্রিকটেড) অংশগ্রহণে নির্দেশনা দেয়া হয়েছে। বার্তায় উল্লিখিত নির্দেশনা মার্কিন নাগরিকদের মেনে চলতে উৎসাহ দেয়া হয়েছে।
ফ্রান্সের নিন্দা
রাজধানীর হোসনি দালান এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল প্রস্তুতিতে বোমা হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ঘটনার পরপরই প্রকাশিত এক বার্তায় এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সংহতি প্রকাশ এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। ২৪শে অক্টোবর পুরান ঢাকায় সংঘটিত হামলার হতাহতের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে বিবৃতিতে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV