বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের মহান বিজয় দিবস উদযাপন
নিউইয়র্ক : শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয় উল্লাস করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড মহান বিজয় দিবস উদযাপন করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইন্ক ১৬ই ডিসেম্বর দুপুর ২টায় নিউইয়র্ক জ্যাকসন হাইট্স্থ ডাইভারসিটি প্লাজায় অস্থায়ী স্মৃতিসৌধ নির্মান করে-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী সহ সকল সেক্টর কমান্ডার গণ ও সকল শহীদ সহযোদ্ধা সহ ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দিবসটি পালন করে। সভায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি নুর ই এলাহি ও কনসাল জেনারেলের পক্ষে ফার্স্ট সেক্রেটারি মোঃ শামীম হোসেন প্রতিনিধিত্ব করেন ও অস্থায়ী স্মৃতি সৌধে পুস্পার্ঘ অর্পন করে বক্তব্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে সমাবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে পরপরই মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরীর নেতৃত্বে রাষ্ট্রীয় প্রতিনিধি গণ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গার্ড অব অনার প্রদান করেন।
অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর ছিলেন এক্সিডেন্ড ও ইমিগ্রেসন কেইস বিশেষজ্ঞ ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী।
অনুষ্ঠানে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয়ের উল্লাস প্রকাশ করে বক্তব্য রাখেন যগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মীর আবদুল কাদির, সদস্য সচীব এ এস এম মাসুদ ভূইয়া, মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান, মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ওয়াহিদর রহমান, মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা সৈয়দ মঈনুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কাসেম সরকার প্রমুখ।
শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী নন্টু, মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা ডাঃ আলী আহমদ, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা মঞ্জুর এলাহি, মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা সাব্বির রহমান মতি, মুক্তিযোদ্ধা জাফর আলী খান, মুক্তিযোদ্ধা ফারুক ইসলাম, মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা রমজান আলী, মুক্তিযোদ্ধা আলেয়া শরীফ, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা এম রহমান (খুররম), মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ, মুক্তিযোদ্ধা তোজাম্মেল আলী ও মুক্তিযোদ্ধা বাদল কান্তি দে শিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এডভোকেট আলম খোকন, মুক্তিযোদ্ধা আসাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আসাব আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক ও মুক্তিযোদ্ধা শাহ আলম।
অস্থায়ী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন সিলেট গভঃ ও এম সি কলেজ এলামনাই এসোসিয়েশন ইন্ক, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ উপস্থিত ব্যক্তি বর্গ।
অনুষ্ঠান চলাকালীন পুরো সময় জাতীর জনকের বিভিন্ন সময় দেয়া ভাষন ও দেশাত্মবোধক গান বাজতে থাকে যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
সভায় বক্তাগণ উল্লেখ করেন-ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু লোক যাদের নাম বিগত ৪৫ বছরেও বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা কোন তালিকায় নাই, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যা নিন্দনীয় ও মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান। বক্তাগণ এ ধরনের নির্লজ্জজনক কাজ থেকে বিরত থাকার আহবান জানান। সভায় সিন্ধান্ত হয় যেহেতু আমাদের সংগঠন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নিবন্ধিত, তাই ভবিষ্যতে কেউ “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড” ব্যবহার থেকে বিরত থাকবেন। নতুবা আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন যার মূলমন্ত্র “দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী”। সভায় বক্তাগণ জননেত্রী শেখ হাসিনা সরকারের নিকট দাবী রাখেন যেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জীবিত থাকার অবস্থায় সঠিক মূল্যায়ন করা হয়। আমাদের বিভিন্ন দাবী দাওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেন নিজে হস্তক্ষেপ করেন। ওনি মুক্তিযোদ্ধা আশা ও ভরসার স্থল। আলোচনায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া ও মুক্তিযোদ্ধাদের সম্মান প্রতিষ্ঠার পদক্ষেপ গুলোর প্রতি সমর্থন জ্ঞ্যাপন করা হয়।
ওই দিন বিকাল জাতী সংঘ মিশনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা গণ যোগদান করে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডঃ তৌফিক ই এলাহি চৌধুরী বীর বিক্রমকে সকলের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের লোগো সম্বলিত টুপি পরিয়ে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ