Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নিউইয়র্ক চাপ্টার কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: December 13, 2016 | 9:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ডা. তৌহিদ শিবলীকে সভাপতি ও ডা. মোহাম্মদ এ রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নিউইয়র্ক চাপ্টার ইনক্’র কার্যনির্বাহী কমিটি (২০১৭-১৮) গঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর নিউইয়র্কের লাগরডিয়া মেরিয়ট হোটেলে সংগঠনটির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল মো. শামীম আহসান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এম এ রশিদ। নবনির্বাচিত কমিটির দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সজল আশফাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিদায়ী সভাপতি ডা. মোহাম্মদ জে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল মো. শামীম আহসান তার বক্তব্যে বাংলাদেশি সকল চিকিৎসককে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথবাক্য পাঠ করান প্যারি ডি সিলভা এটর্নি এ্যাট ল’।bma-1

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচিত সভাপতি ডা. তৌহিদ শিবলী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এ রহমান (মুক্তা)। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ডা. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহ এন আলম, কোষাধ্যক্ষ ডা. সৈয়দ মোস্তাফা আল আমিন, সাংগঠনিক সম্পাদক ডা. নাফিসুর রহমান, ইয়ং ফিজিশিয়ান সম্পাদক ডা. আবদুল কাশেম, দফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সজল আশফাক, খেলাধুলা, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পাদক ডা. শাহনাজ আলম। কার্যনির্বাহী সদস্য : ডা. মাসুদুল হাসান, ডা. হোসনে আরা মাসুব, ডা. আবদুল খালেক, ডা. মোহাম্মদ জে কামাল, ডা. সুরাইয়া জাহান, ডা. মোহাম্মদ আনোয়ার পারভেজ, ডা. দিলরুবা ইসলাম, ডা. মো. ইখতিয়ার উদ্দিন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডা. নাফিসুর রহমান এবং ডা. তাজিনের পরিচালনায় বামনা এবং নিউইয়র্কের প্রখ্যাত সংগীত শিল্পী এবং নৃত্য শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান মাতিয়ে রাখেন ক্লোজআপ-ওয়ান খ্যাত সঙ্গীত শিল্পী লিজা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV