ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৬ষ্ঠ নিরাপত্তা সংলাপ মঙ্গলবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ নিরাপত্তা সংলাপ। রবিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক আবিদা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী মাইকেল মিলার সংলাপে সভাপতিত্ব করবেন।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিক্যাটও সংলাপে অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই সংলাপে আঞ্চলিক নিরাপত্তার প্রতিবন্ধকতা গুরুত্ব পাবে। একই সঙ্গে মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণ বিতরণে অংশীদারিত্ব বৃদ্ধি, শান্তিরক্ষা, প্রতিরক্ষা বাণিজ্য, সামরিক সহযোগিতা ও সন্ত্রাসবাদ দমনের বিষয়েও আলোচনা হবে। এছাড়া সমুদ্রসীমার নিরাপত্তা ও আঞ্চলিক প্রতিরক্ষা নিয়েও আলোচনা হবে।
২০১২ সালে এই নিরাপত্তা সংলাপ শুরু হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির প্রতি উভয় দেশের অঙ্গিকার এই সংলাপের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। সূত্র: বিএসএস, বাংলাট্রিবিউন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’