বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ছোটরা বলবে বড়রা শুনবেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের ৭ম ও শেষ দিন মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বিকেল ৩.৩০টায় আমার কথা শোন শিরোনামে ছোটরা বলবে বড়রা শুনবেন পর্বে শিশুর বিকাশ ও যতœ বিষয়ক আলোচনা সভা আয়োজিত হয়েছে।
আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন ও শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখে পটুয়াখালি সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শির্ষেন্দু বিশ্বাস এবং বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী রাফিয়া আহমেদ। বক্তব্যে পটুয়াখালি সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শির্ষেন্দু বিশ্বাস বলে আমাদের সবার উচিত রোহিঙ্গা শিশুদের পাশে দারানো, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে সে বেড়ে উঠতে চায় এ জন্য সে সবার সহযোগিতা কামনা করে। সে সরকারের কাছে প্রত্যেক জেলায় একটি করে পথ শিশু পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার জন্য আবেদন জানায়।
অলোচনা পর্ব শেষে শেখ রাসেল শিশু সংসদ, খেলাঘর আসর, কচি কাঁচার মেলা, ব্রাক, ইন্টারন্যাশনাল টার্কিস হোপ স্কুলসহ অন্যান্য শিশু সংগঠনের শিশু এবং বাংলাদেশ শিশু একাডেমীর ঢাকা জেলা শাখা ও কেন্দ্রীয় কার্যালয়ের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সপ্তাহব্যাপি শিশু অধিকার সপ্তাহ ও শেখ রাসেলের ৫৩তম জন্মবাষির্কী উপলক্ষে লাইট ও সাউন্ডের সমন্বয়ে স্থাপনার রঙ্গিন শিল্প প্রদর্শনী বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে সকল শিশুর জন্য ০৫.৩০টা থেকে রাত ০৮.০০টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। এছাড়াও রোহিঙ্গা শিশুদের প্রতি সহমর্মিতা ও একাত্বতা প্রকাশ করে বাংলাদেশ শিশু একাডেমী শিশুদের স্বাক্ষর সংগ্রহের কার্যক্রম চলছে। সংবাদ বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল