Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের দু’সচিবের সাথে মতবিনিময় সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা’র : বন্যার্তদের সাহায্যার্থে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: May 29, 2017 | 3:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সরকারের দু’জন সচিবের সাথে মত বিনিময় করেছে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার একটি অফিসে গত ২৮ মে রোববার এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুক মিয়ার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মাশুক মিয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা জিল্লুল হক, উপদেষ্টা মৌলানা আজির উদ্দিন, সহ সভাপতি রুহেল চৌধুরী, কোষাধ্যক্ষ মো. নূর উদ্দিন, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি খবির উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দু’সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।মতবিনিময় সভায় জানান হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশে ও প্রবাসে জনকল্যানমূলক কর্মকান্ডসহ সুনামগঞ্জবাসীর নানা প্রয়োজনে সহযোগিতা প্রদান করে আসছে। সংগঠনটি তাদের পূর্ব নির্ধারিত নতুন কমিটির অভিষেক ও ইফতার পার্টি অনুষ্ঠান বাতিল করে সে অর্থ সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মৌলানা আজির উদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়। সভায় সুনামগঞ্জে বন্যায় দুর্গত অসহায় মানুষের কল্যাণে আন্তরিকতার সাথে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান হয়।
সভায় যুগ্ম সচিব মো. ওমর ফারুক ও অতিরিক্ত সচিব মো. মাশুক মিয়া সংগঠনটির দেশে-প্রবাসে জনকল্যানমূলক কর্মকান্ডের প্রশংসা করে কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তারা জানান, বন্যায় দুর্গত অসহায় মানুষের কল্যাণে সরকার সর্বশক্তি নিয়োগে আন্তরিকতার কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV