Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০১৮ : সভাপতি পদে নয়ন-জয়নাল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বি

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: June 4, 2018 | 3:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের আসন্ন দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নির্বাচন ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনকে নিয়ে চলছে নানামুখি হিসেবে-নিকেশ। এডভোকেট জামাল আহমেদ জনিকে প্রধান নির্বাচন কমিশনার করে ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোসাইটির সদস্য-ভোটার অন্তর্ভূক্তির কার্যক্রম চলছে জোরেসোড়ে। এ কার্যক্রম সমাপ্ত হবে চলতি মাসে। চূড়ান্ত সদস্য/ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনা করবে বলে কমিশন সূত্র জানিয়েছে।
সোসাইটির এবারের নির্বাচনে দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্য প্যানেলের একটিতে রয়েছেন সভাতি পদে কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী অর্থাৎ ‘নয়ন-আলী’ প্যানেল। ‘নয়ন-আলী’ প্যানেল চুড়ান্তের পথে থাকলেও অপর প্যানেল শুধু সাধারণ সম্পাদকের পদটি নিশ্চিত করেছে বলে জানা গেছে। এ প্যানেলে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীই একই পদে পুনরায় নির্বাচন করছেন। তবে সর্বশেষ খবরে জানা গেছে এ প্যানেলে ২০০৭ ও ২০০৮ সালে সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী জয়নাল আবেদীন সভাপতি পদে প্রার্থী হতে যাচ্ছেন। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন ইফতার মাহফিলেও জয়নাল আবেদীনকে তৎপর দেখা যাচ্ছে।
জয়নাল আবেদীন জানিয়েছেন, তিনি নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা না থাকলেও বর্তমান পরিস্থিতিতে আমি এই গুরু দায়িত্ব পালনে সম্মত হয়েছি। এখন জনসংযোগ ও পরামর্শ চালিয়ে যাচ্ছি। সম্মানিত সদস্যরা চাইলে আমি সংগঠনটিকে প্রবাসীদের কাজে আরো গণমুখি করে তুলবো।
এবিষয়ে বর্তমান সভাপতি কামাল আহমেদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন জয়নাল আবেদীনের সভাপতি পদে প্রার্থীতার বিষয়ে নীতিনির্ধারকরা একমত হয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV