Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন : মোট ভোটার সাড়ে ২৬ হাজার

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: July 1, 2018 | 1:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের আসন্ন দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নির্বাচনের সদস্য-ভোটার অন্তর্ভূক্তির কার্যক্রম গত ৩০ জুন শনিবার শেষ হয়েছে। সোসাইটি ভবনে উৎসবমুখর পরিবেশে এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়। এবার সর্বাধিক প্রায় সাড়ে ২৬ হাজার সদস্য-ভোটার অন্তর্ভূক্তি হয়েছেন বলে জানা গেছে। সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী জনতার কন্ঠকে জানিয়েছেন, এবারের নির্বাচনে প্রায় সাড়ে ২৬ হাজার সদস্য-ভোটার অন্তর্ভূক্তি হয়েছেন।
এদিকে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে এডভোকেট জামাল আহমেদ জনির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি ও নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান কয়েছ জানিয়েছেন, চূড়ান্ত সদস্য/ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনাসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোসাইটির এবারের নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে বলে প্রায় নিশ্চিত। সম্ভাব্য প্যানেলের একটিতে সভাপতি পদে আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী পুনরায় নির্বাচন করবেন। অপর প্যানেল থেকে সভাপতি পদে কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী নির্বাচন করবেন।
এছাড়া জয়নাল আবেদীন সভাপতি পদে স্বতন্দ্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ