Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের বিনামূল্যে বাংলা বই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 31, 2017 | 11:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মদের বাংলা ভাষা, কৃষ্টি, ইতিহাস এবং সংস্কৃতির সাথে পরিচয় করে দিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির উদ্যোগে পরিচালিত বাংলা স্কুল ব্রুকলিন শাখার সাতমাস পূর্তিতে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বাংলাদেশ কনস্যুলেট নিউয়র্ক কর্তৃক বিনামূল্যে বাংলা বই এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান অত্যন্ত হৃদিক পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো রোববার ২৯ শে অক্টোবর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোঃ শামীম আহসান, বাংলাদেশ কনসুলেট জেনারেল অফ নিউয়র্ক এবং বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলম্যান মিঃ ব্র্যাড ল্যান্ডার, ডিস্ট্রিক্ট ৩৯ নিউইয়র্ক সিটি কাউন্সিল। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ফ্রি বই এবং সার্টিফিকেট বিতরণ করেন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের বক্তব্যে নুতন প্রজন্মদের নিয়ে বাংলাদেশ সোসাইটির এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কনসাল জেনারেল তার অফিস থেকে সকল ধরনের সযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও স্কুল এন্ড এডুকেশন সেক্রেটারি আহসান হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, ট্রাস্টি বোর্ডের সদস্য মফিজুর রহমান, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, ব্রুকলিন বাংলা স্কুলের শিক্ষিকা ফারজিন রাকিবা। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টী বোর্ডের সদস্য মুস্তফা কামাল পাশা বাবুল।

অনুষ্ঠানে অন‍্যনদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, কার্যকরী কমিটির সদস্য মাইনুল উদ্দিন মাহবুব ও আজাদ বাকির, চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি আব্দুল আজিজ নায়ীমী, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ সভাপতি নাজমুল আলম মানিক, বিশিষ্ট ব্যাবসায়ী মনির আহমেদ, সাঁকো আমেরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ মাহাব, বাংলাদেশ থেকে আগত কণ্ঠ শিল্পী মরিয়ম মারিয়া এবং বীণা মুজুমদার। প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল সংখক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সোসাইটির সিঃ সহ সভাপতি তার বক্তব্যে অতিথিবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিবাবক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি সহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ সোসাইটি ইনকের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে বাংলা স্কুল ব্রুকলিন শাখা ছাড়াও সোসাইটির অফিসে পরিচালিত বাংলা স্কুলের প্রধান শাখায় বাংলাদেশ কনসু্্যলেট নিউইয়র্কের বিনামূল্যে বাংলা বই বিতরণের এই কাযক্রম গত শনিবার সম্পূর্ণ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ