Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ১৭ ডিসেম্বর : সংবিধানকে যুগোপযোগী করার লক্ষে সংশোধনীর উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: November 17, 2017 | 9:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ১৭ ডিসেম্বর। সাধারণ সভায়  সংবিধানকে আরো যুগোপযোগী করার লক্ষ্য সংবিধান সংশোধনীর উদ্যোগ নিয়েছে সোসাইটি। গত রোববার কার্যকরী কমিটির মাসিক সভায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৭ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সোসাইটির সাধারণ সভায় বিষয়টি তুলা হবে। কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ।
সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম ও সরোয়ার খান বাবু।
সভায় সিদ্ধান্তর নেয়া হয়, আগামী ১৭ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সংগঠনের সাধারণ সভা। উডসাইডের ঢাকা ক্লাবে অনুষ্ঠেয় সাধারণ সভায় শুধুমাত্র গত ৫ নভেম্বরের মধ্যে নিবন্ধনকৃত সদস্য ও সোসাইটির আজিবন সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন।
এদিকে সাধারণ সভায় অংশগ্রহণ করতে আগ্রহীদের জন্য নিবন্ধন শেষ সময় ছিল ৫ নভেম্বর। ওইদিন পযর্ন্ত নতুন আজীবন সদস্য ২৯ জন, সাধারণ সদস্য ৪৭৭ নিবন্ধন করেন। আগের আজীবন সদস্যসহ বতর্মান নিবন্ধিত সদস্য সংখ্যা ছিল ৯৪৩ জন। উল্লেখ্য, আগামী সাধারণ সভায় অংশগ্রহণ না করতে পারলেও যেকোনো প্রবাসী বাংলাদেশি যেকোন সময় সংগঠনের সদস্য পদ গ্রহণ করতে পারবেন।
আসন্ন সাধারণ সভায় সোসাইটির সংবিধানকে আরো যুগোপযোগী করার লক্ষ্য সংবিধান সংশোধনীর উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে একটি সংবিধান সংশোধনী উপকমিটি গঠন করা হয়। আগামী ২৯ নভেম্বরের মধ্যে যেকোনো নিবন্ধনকৃত সদস্য সংবিধান সংশোধনের তাদের প্রস্তাব লিখিতভাবে গঠিত উপকমিটিতে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় মহান বিজয় দিবস উদযাপন ব্রঙ্কসে আয়োজনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠান আগামী ১৬ ডিসেম্বর শনিবার ব্রঙ্কসের আল আসকা পাটি হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সফল করতে একটি উদযাপন উপকমিটির পক্ষে সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব আহ্বায়ক, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ সদস্য সচিব, কার্যকরী সদস্য সাদী মিন্টু সমন্বয়কারি এবং ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, কার্যকরী সদস্য আজাদ বাকির ও আবুল কাশেম সকলের সহযোগিতা চেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV