Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির সাধারন সভা ২৭ ডিসেম্বর : বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় চালু

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: October 6, 2015 | 8:47 PM

বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আগামী ২৭ ডিসেম্বর। সাধারণ সভাকে ঘিরে সোসাইটি সদস্য সংগ্রহ অভিযান, বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় চালু এবং আন্ত:ক্রীড়া প্রতিযোগিতাসহ ব্যাপক গণমূখী কর্মসূচী গ্রহন করেছে সংগঠনটি। গত ৩ অক্টোবর শনিবার থেকে জ্যাকসন হাইটসে সদস্য সংগ্রহের মাধ্যমে কার্যত্রুম শুরু করে। দ্বিতীয় দিন ৪ অক্টোবর রবিবার এ কর্মসূচী পালন করা হয় ব্রঙ্কসের পার্কচেষ্টারে। দুইদিনে ১৪ জন আজীবন সদস্যসহ প্রায় ৩০০জন নতুন সদস্য পদ গ্রহন করেন বলে জানা গেছে। এ কার্যত্রুম ১০ অক্টোবর এষ্টোরিয়ার ৩৬ এভিনিউ, ১৭ অক্টোবর ব্রুকলীন চার্চ-ম্যাকডোনাল্ড, ২৪ অক্টোবর ওজনর্পাক, ৩১ অক্টোবর ব্রঙ্কসের ২০৫ ষ্ট্রিটে, ১ নভেম্বর ব্রুকলীনের নিউকার্ক, ৭ নভেম্বর ব্রুকলীনের ফুলটন এবং ৮ নভেম্বর ম্যানহাটনের ক্যানেল ষ্ট্রিটে চলবে। উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির সদস্য ফি ১ বছরের জন্য ১০ ডলার, ২ বছরের ২০ ডলার এবং আজীবন সদস্য ফি ৫০০ ডলার (এ ক্ষেত্রে স্বামী-স্ত্রী প্রযোজ্য)। সদস্য সংগ্রহ অভিযানে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সদস্য সংগ্রহ অভিযানে সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কামাল আহমেদ, সহসভাপতি ফারুক হোসেন মজুমদার,dsad4447 কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সদস্য সংগ্রহ উপকমিটর আহবায়ক সৈয়দ এম.এক. জামান, প্রচার ও গণসংযোগ সম্পাদক মফিজুল ইসলাম ভূইঁয়া (রুমি), সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, কার্যকরী সদস্য নাদির এ আইয়ূব, সিরাজুল হক জামাল, নাসির উদ্দিন আহমেদ, কমিউনিটি নেতা এডভোকেট এন মজুমদার, মূলধারার নেতা আব্দুস শহীদ, মিয়া মোহাম্মদ দুলাল, মামুন ইসলাম, জে মোল্লা সানি, সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, হাজী খবির উদ্দিন ভূইঁয়া, মো: ইসলাম, মোশাহিদ চৌধুরী প্রমুখ।
এদিকে সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২৭ সেপ্টেম্বর রবিবার বিকালে সোসাইটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আজমল হোসেন (কুনু) ও সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আব্দুর রহিম  হাওলাদার । সভায় কার্যকরি পরিষদের উপস্থিত কর্মকর্তাগন  বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন- ফারুক হোসেন মজুমদার, ওসমান চৌধুরী মোহাম্মদ আলী, সৈয়দ sasa451এম কে জামান, মফিজুল ইসলাম ভূইয়া (রুমি), সৈয়দ এনায়েত আলি, ফারহানা চৌধুরী, একেএম রফিকুল ইসলাম ডালিম, নাদির এ আইয়ুব, এমডি সিরাজুল হক জামান ও আবুল কাসেম চৌধুরী। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে আগামি ২৭ ডিসেম্বও, রবিবার সোসাইটির বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামি ১৫ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে যাহারা সোসাইটির সম্মানিত সদস্যপদ গ্রহন করবেন, কেবল মাত্র তাঁরাই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবাসের সকল ভাই-বোনদেরকে বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্যপদ গ্রহন করতে কার্যকরি পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্যদের অবগিতর জন্য জানানো যাচ্ছে যে, যদি বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রের কোন ধারা/উপধারা সংযোজন বা পরিবর্তন করতে ইচ্ছুক, তাদেরকে আগামি ২২ই নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে লিখিত আকারে বাংলাদেশ সোসাইটির অফিসে প্রেরণ করিতে হইবে (৮৬-২৪, হুইটনি এভিনিউ, এলম্হার্স্ট, নিউইয়র্ক -১১৩৭৩)। সভায় আগামী ১৫, ২১ ও ২২ নভেম্বর সোসাইটির আন্ত:ত্রুীড়া (ইনডোর গেমস্) প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত  গৃহিত হয়। উল্লেখ্য, ১৫ নভেম্বর দাবা, ২১ নভেম্বর কেরাম ও ২২ নভেম্বর স্পেড টার্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলির (৬৪৬-৫৪১-২৭৩১) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ১১ অক্টোবর ২০১৫ রবিবার বেলা ২টা থেকে বাংলাদেশ সোসাইটির ভবনে বিনামূল্যে বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু হবে। বাংলাদেশ সোসাইটির সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের অভিবাবক এবং নতুন যারা বাংলা শিখতে ইচ্ছুক তাদের অভিবাবকদেরকে শিক্ষার্থীসহ আগমী ১১ই অক্টোবর বেলা ২ টায় বাংলাদেশ সোসাইটির ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV