Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির সাধারণ সভায় আয়-ব্যয়ে স্বচ্ছতার উপর গুরুত্বারোপ, ৭ সদস্যের ইসি কমিটি, ব্রঙ্কসে স্থায়ী ভোট কেন্দ্র

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: December 20, 2017 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইনক’র সাধারণ সভায় সংগঠনের আয়-ব্যয়ে আরো স্বচ্চতার উপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় সোসাইটির গঠনতন্ত্র সংশোধনেরও প্রস্তাব উঠে এবং ৫ সদস্যের নির্বাচন কমিশনের স্থলে ৭ সদস্য কমিঠন গঠন ও ব্রঙ্কসে স্থায়ী ভোট কেন্দ্র প্রতিষ্ঠা সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্তের মধ্য দিয়ে ব্রঙ্কসবাসী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবীর পাশাপাশি স্বপ্নও পূরণ হলো। তবে অন লাইন ভোটার করার বিষয়ে সভায় কিছুটা হৈ চৈ হলেও এই দাবী পাশ হয়নি। গত ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্যগণ ছাড়াও সোসাইটির আজীবন ও বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীর সিদ্দিকী। অন্যান্যের মশ্যে সভামঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম আজীজ, ট্রাষ্টি বোর্ডের সদস্য ও গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য কাজী আজহারুল হক মিলন, সিনিউর সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন আব্দুল হাকিম মিয়া। এরপর সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন। সভায় নির্বাচন কমিশন ৫ সদস্যের স্থলে ৭ সদস্য করা সহ সোসাইটির গঠনেতন্ত্রের কয়েকটি ধারার সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়। খবর ইউএনএ’র।
সভার আলোচনায় অংশ নেন ট্রাষ্টি বোর্ডের সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন ও মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও আতাউর রহমান সেলিম, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও ওসমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, প্রফেসর ওয়াজিউল্লাহ, সাবেক কর্মকর্তা জামান তপন, কাজী তোফায়েল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, ওয়াহিদ কাজী এলিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, মফিজুল ইসলাম রুমী প্রমুখ।
সভায় সোসাটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে ট্রাষ্টি বোর্ডের সদস্য আলী ইমাম শিকদার, আজিমুর রহমান বুরহান, মফিজুর রহমান, ওয়াসি চৌধুরী, এমদাদুল হক কামাল, আব্দুল হাসিম হাসনু, সহ অন্যান কর্মকর্তা উপস্থিত ছিলেন।সভায় সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী তার বক্তব্যে অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান, কার্যকরী পরিষদের প্রথম সভা, ইমিগ্রেশন বিষয়ে বিশেষ সভা, সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, কুইন্স ও ব্রুকলীনে বাংলা স্কুল চালু, বাংলা নববর্ষ উদযাপন, ইংরেজি ভাষা শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু, ইফতার মাহফিল, ক্বিরাত প্রতিযোগিতা ও ইমামদের সম্মান প্রদান, আরো ৫০০ কবর ক্রয়ের সিদ্ধান্ত, ‘জাতীয় শোক দিবস’ স্মরণে বাংলাদেশ সোসাইটির দোয়া ও আলোচনা সভা, বাংলাদেশের বন্যার্তদের মাঝে ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ, সদস্য সংগ্রহ অভিযান, নিউইয়র্কে বোমা হামলা ঘটনার প্রতিবাদ, বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন প্রভৃতি কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি ‘বাংলাদেশ ভবন’ প্রতিষ্ঠার প্রত্যাশা করেন। বাংলা ভবন বিষয়ে তিনি বলেন, আমাদের স্বপ্ন ‘বাংলাদেশ ভবন’। দীর্ঘ পথ পরিক্রমায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে সমগ্র উত্তর আমেরিকায় পরিচিত আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক আজ একটি সুপ্রতিষ্ঠিত এবং সুসংগঠিত সামাজিক সংগঠন। আমাদের নিজস্ব ভবনে নিয়মিত কার্যক্রমগুলো পরিচালনা করলেও বাস্তবতা হচ্ছে যে, ইচ্ছে থাকা সত্ত্বেও সঙ্গত কারণেই আমরা আমাদের সোসাইটি ভবনে সকল কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তাই আমরা স্বপ্ন দেখছি ‘বাংলাদেশ ভবন’ অর্থাৎ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার। যে ভবন/সেন্টার হবে সকল প্রবাসীর কেন্দ্রবিন্দু বা ওয়ান স্টপ হেল্প সেন্টার। যেখানে থাকবে ইনফরমেশন সার্ভিস সেন্টার, অডিটোরিয়াম, লাইব্রেরী, সিনিয়র সিটিজেন সেন্টার, যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা নতুন প্রজন্মের জন্য বাংলা স্কুল, আফটার স্কুল প্রোগ্রাম, কম্পিউটার ট্রেনিং সেন্টার, বয়স্কদের ইংরেজী শিক্ষা কেন্দ্র, ক্যাফেটেরিয়া, ফিটনেস সেন্টার প্রভৃতি। যদিও এই প্রকল্প বাস্তবায়ন সহজ কাজ নয়, তারপরও আমরা সবাই মিলে উদ্যোগ নিলে ‘বাংলাদেশ ভবন/সেন্টার’ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। কেননা, আমরা অতীতে প্রমাণ করেছি যে, সোসাইটির ইতিহাসে যখন কোন ভবন ছিলো না, তখন আপনাদের সহযোগিতায় আমরা বর্তমান সোসাইটি ভবন ক্রয় করতে সক্ষম হয়েছিলাম। সেই উদ্যোগে আমরা যেমন সফল হয়েছি, আশা করি সবার সহযোগিতা পেলে আমরা ‘বাংলাদেশ ভবন/সেন্টার’ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। বিষয়টি সবাই গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশা করছি।আমরা সকল প্রবাসী যদি সোসাইটির সদস্য হই, আজীবন সদস্যপদ গ্রহণ করি এবং সোসাইটির জন্য অনুদান দিই তাহলে সহজেই ‘বাংলাদেশ ভবন/সেন্টার’ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। আমরা বিশ্বাস করি এই প্রবাসে আমাদের কমিউনিটিতে অনেক সম্মানিত ও হৃদয়বান বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন যারা একটু উদ্যোগী হলেই ‘বাংলাদেশ ভবন/সেন্টার’ প্রতিষ্ঠা করা সহজতর হবে। তাই সবার কাছে আমাদের একান্ত অনুরোধ- আসুন, আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসি এবং বাংলাদেশ ভবন প্রতিষ্ঠা করি। যে ভবন হবে আমাদের নিজস্ব ঠিকানা।
আপনাদের সদয় অবগতির জন্য আরেকটি বিষয়ে বলতে চাই যে, ‘বাংলাদেশ ভবন/সেন্টার’ প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা একটি পৃথক ব্যাংক একাউন্ট খোলার পরিকল্পনা গ্রহণ করেছি। এই ফান্ড শুধুমাত্র ‘বাংলাদেশ ভবন/সেন্টার’ প্রতিষ্ঠায় ব্যবহার হবে।এছাড়াও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী তার রিপোর্টে বলেন, বাংলাদেশ সোসাইটিকে আরো গঠনতান্ত্রিকভাবে পরিচালনা এবং সোসাইটির গঠনতন্ত্র আরো যুগোপযুগী করতে এর কতিপয় ধারার সংশোধনী সময়ের দাবী। ইতিপূর্বেও একাধিকবার একাধিক ধারা সংশোধিত হয়। তাই এবারও গঠনতন্ত্রের কতিপয় ধারা সংশোধনী আনতে কার্যকরী পরিষদ একটি উপ কমিটি গঠন করা হয়েছে। সময়োপযোগী প্রস্তাবনাগুলো আপনারা বিবেচনা করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী তার রিপোর্টে বিস্তারিত তুলে ধরে বলেন, ৩,২১,২০২.৮৫ ডলার নিয়ে বর্তমান কমিটি দায়িত্ব পালন শুরু করে এবং ১৪ ডিসেম্বর পর্যন্ত সোসাইটির ফান্ড রয়েছে ২,৮১,৮০৭ ডলার ৪০ সেন্টে।
সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টর উপর আলোচনাকালে বক্তারা রিপোর্ট দুটি’র প্রশংসা করেন এবং পরে তা গৃহীত। এরপর গঠনতন্ত্র সংশোধন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV