Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্যের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: October 23, 2018 | 12:30 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1034325763437214/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রুকলীনে বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্য/সদস্যবৃন্দের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে সোসাইটির নির্বাচন কমিশনের কর্মকান্ডের তীব্র সমালোচনা করে কমিশনের পদত্যাগ দাবি করা হয়েছে। ব্রুকলীনের রাধুঁনী রেষ্টুরেন্টে গত রোববার রাতে অনুষ্ঠিত ’বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং নির্বাচন কমিশনের অন্যায় ও বিরূপ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডা. এনামুল হক। বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ পরিষদের ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর সরকারের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার ও কাজী আজহারুল হক মিলন, সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাধারণ সম্পাদক মো. সেলিম, ‘নয়ন-আলী’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির জয়েন্ট সেক্রেটারী মাকসুদুল হক চৌধুরী, ঢাবি এলামনাই সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, কমিউনিটি এক্টিভিস্ট আশরাফ উদ্দিন, মাহফুজুল মাওলা নান্নু, আহসান উল্লাহ বাচ্চু, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক, আরিফুর রহমান, সালেহ আহমেদ মানিক, ইউনুস সরকার, মো. সোহরাব হোসেন, আবদুল মালেক, এডভোকেট কামরুজাজামান, কাজী কামাল, গোলাম রব্বানী সুমন, কাউসার চৌধুরী, নয়ন-আলী পরিষদের সহ সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আহসান হাবিব, জন সংযোগ ও প্রচার সম্পাদক প্রার্থী শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক প্রার্থী মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরী সদস্য প্রার্থী সাঈদুর আর খান (ডিউক) প্রমুখ।

      
সমাবেশে ‘নয়ন-আলী’ পরিষদের কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাননীয় আদালত কতৃক নির্বাচনী কার্যক্রম স্থগিতাদেশের ওপর বাংলাদেশ সোসাইটি এবং সোসাইটির নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আবেদন খারিজের পর বাংলাদেশ সোসাইটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ২১ অক্টোবরের নির্বাচনের উপর আদালতের নিষেধাজ্ঞা আপীল খারিজ হওয়ায় নির্বাচন কমিশনের ব্যর্থতা ধামাচাপা দেয়ার জন্য বাংলাদেশ সোসাইটির ব্যানারে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তারা বলেন, সংবাদ সম্মেলনে সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা সম্পুর্ণ ভিত্তিহীন, অমূলক, এবং বাংলাদেশ সোসাইটির ২৭,৫১০ জন ভোটারদের সাথে প্রতারনার শামিল।
বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ রব-রুহুল পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজিমুর রহমান বোরহান, প্রার্থী, নির্বাচন কমিশনাদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনে নয়ন-আলী প্যানেলের বিরুদ্ধে অসত্য, বানোয়াট বক্তব্য উপস্থাপন করেছেন। রব-রুহুল পরিষদের আজ্ঞাবহ এ নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এ কমিশনকে পদত্যাগ করতে হবে।


তারা বলেন, সংবাদ সম্মেলনে সোসাইটির সভাপতি কামাল আহমেদ তার বক্তব্যে মাননীয় বিচারককে নিয়ে যে ঔদ্ধত্বপূর্ণ কথা বলেছেন তা সত্যিই দু:খজনক। বাংলাদেশ সোসাইটির সভাপতি একজন বিচারককে পাগল কিংবা পারিবারিক সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করে এদেশের পুরো বিচার ব্যবস্থা ও বাংলাদেশী কমিউনিটিকে অসম্মানিত করেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা বিষয়টি আদালতের নজরে আনার কথা উল্লেখ করে আরো বলেন, আমরা মনে করি মামলার একজন বিবাদীর এধরনের বক্তব্যে আদালত অবমাননা হয়েছে। আমরা কামাল সাহেবের এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবী এবং তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার অনুরোধ জানাচ্ছি।
তারা বলেন, রব-রুহুল পরিষদ মামলার অন্যতম বিবাদী সোসাইটির সভাপতি কামাল আহমেদকে নিয়ে নির্বাচনী প্রচারণার নামে নয়ন-আলী পরিষদের বিরুদ্ধে বিষেধ্গার করছেন, যা আদালত অবমাননার শামিল।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের বলেন, আজ আমাদের প্রতিবাদ সভা করার কথা নয়, আনন্দ সমাবেশ করা কথা। তিনি বলেন, আজ আপনারা যাদের মামলাবাজ বলছেন তারা মামলাবাজ নয়। তারা যদি সত্যই মামলাবাজ হতো তাহলে ৩১ হাজার ডলার খরচ করে ভোটারদের কাছে চিঠি পাঠাত না।
সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার বলেন, নির্বাচন কমিশন এবং কামাল আহমেদ ষড়যন্ত্র করে যাদের মনোনয়ন পত্র বাতিল করেছেন তারাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। তাদের সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তারা নয়ন-আলী প্যানেলের সম্মানিত সদস্য হওয়ায় আমরা তাদের সমর্থন করি। আইন তার নিজস্ব গতিতে চলবে। আলী ইমাম শিকদার জাহিদ মিন্টুকে উদ্দেশ্য করে বলেন, আমি ট্রাষ্টিবোর্ডের সদস্য এটা আমার পরিচয় নয়। আমি আলী ইমাম জীবনে যত প্রশ্রাব করেছি, জাহিদ মিন্টু তুমি এত পানিও খাও নাই। তিনি বলেন, জাহিদ মিন্টু তুমি লম্বা লম্বা কথা বলো, রাজাকাররা সবই করতে পারে।


কাজী আজহারুল হক মিলন বলেন, জনি সাহেব মনে করছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদটি স্থিরস্থায়ী। চেয়ারম্যান হওয়ার আগেই তিনি স্থির করে রেখে ছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নয়ন-আলীকে ফেল করাবেন। তার সে স্বপ্ন কোন দিন পূরন হবে না।
সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন) নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের যেভাবে হেনেস্থা করেছেন তাতে আমাদের দুই ভাই ক্ষুব্ধ হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের মাধ্যমে আপাদত তারা জয়ী হয়েছেন বলে আমি মনে করি।
সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার বলেন, ‘নয়ন-আলী’ প্যানেলের পক্ষ থেকে কোন মামলা করা না হলেও আজ আমাদের মামলাবাজ বলা হচ্ছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘নয়ন-আলী’ প্যানেল যদি সত্যই মামলাবাজ হতো তাহলে নির্বাচনের মাত্র দু’দিন আগে ৩১ হাজার ডলার খরচ করে ভোটারদের ঘরে ঘরে চিঠি পাঠাত না। আব্দুর রহীম হাওলাদার বলেন, কমিশন ২ জন সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন এবং নির্বাচন কমিশনের একজন সদস্যের নির্বাচনে অংশগ্রহণের মনোনয়ন বৈধ করেছেন। বিষয়টি নিয়ে দু’সদস্য প্রার্থী ও নয়ন-আলী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন, কার্যকরী পরিষদ ও ট্রাস্টী বোর্ডের সদস্যদের মাধ্যমে সামাধানের চেস্টা করেও সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দীকির অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। পরে ক্ষুব্ধ দুই সদস্য প্রার্থী আর কোন উপায়-অন্ত খুঁজে না পেয়ে অন্য একজন সাধারণ সদস্যকে নিয়ে মাননীয় আদালতের শরনাপন্ন হন। মাননীয় আদালত তাদের আবেদনের যৌক্তিকতা বুঝতে পেরে তাদের নাম নির্বাচনী ব্যালটে কেন সংযুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের সদস্য মহিউদ্দীন দেওয়ানের নাম ব্যালট থেকে কেন বাদ দেয়া হবে না মর্মে শোকজ করে ২১ তারিখের নির্বাচনী কার্যক্রমের উপর স্থগীতাদেশ প্রদান করেন।


আব্দুর রহীম হাওলাদার প্রতিদ্বন্দ্বি রব-রুহুল প্যানেলের সভা থেকে তার বিরুদ্ধে মামলায় জড়িত থাকার অভিযোগ সম্পর্কে বলেন, সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরীর এটর্নীর ট্যাক্সট মেসেজ পেয়ে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি এবং ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলন ওইদিন কোর্টে যান। তিনি বলেন, ভেবেছিলেন ওসমান চৌধুরীর এটর্নীর ট্যাক্সট মেসেজ পেয়ে সোসাইটির প্রেসিডেন্ট-সেক্রেটারীও কোর্টে যাবেন। কোর্টে গিয়ে জানতে পারি ‘নয়ন-আলী’ প্যানেলের দুই সদস্য প্রার্থী আলী আকবর ও জেড আর চৌধুরী এবং সোসাইটির সদস্য শরিফুল ইসলাম বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে সুপ্রীম কোর্টে মামলা দায়ের করেছেন। তখন জেড আর চৌধুরীকে ফোন করে বিষয়টি নিশ্চিত হই। এ মামলা সম্পর্কে পূর্বে আমি কিছুই জানতাম না।
সমাবেশে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সোসাইটি একটি সামাজিক সংগঠন। একজন আরেক জনকে অসম্মান করা সামাজিক সংগঠনের কাজ নয়। তীর্যক ভাষা ব্যবহার থেকে বিরত থেকে সকলকে যার যার এজেন্ডা মোতাবেক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আহসান উল্লাহ বাচ্চু তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়কে কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টুর অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ট্রাষ্টি বোর্ড তাদের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। সেই সাদী মিন্টুর কার্যকরী সদস্য পদে আবার প্রার্থীতার বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।

এদিকে, নয়ন-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়রম্যান আবু নাসের ও সদস্য সচীব বাবুল চৌধুরী এক বিবৃতিতে জানান ব্রুকলীনে রোববার রাতে বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্য/সদস্যবৃন্দের ব্যানারে আয়োজিত সমাবেশ শেষে তাজু-মাহবুবের নেতৃতে একদল সন্ত্রাসী সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদাদের ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন।
পরে সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে তারা পিছু হঁটতে বাধ্য হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/509356962871432/

https://www.facebook.com/USANewsNY/videos/278869489428044/

https://www.facebook.com/USANewsNY/videos/2018488608443630/

https://www.facebook.com/USANewsNY/videos/327920034672265/

https://www.facebook.com/USANewsNY/videos/899137470475184/

https://www.facebook.com/USANewsNY/videos/256598388380877/

https://www.facebook.com/USANewsNY/videos/918721041656989/

https://www.facebook.com/USANewsNY/videos/2246590998910008/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV