বাংলাদেশ সোসাইটির ১২ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ড
নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রোববার সোসাইটির মাসিক সভায় সর্বসম্মতভাবে ১২ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। ট্রাস্টি বোর্ডের পরবর্তী সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন করা হবে। ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্যরা হলেন, এম. আজিজ. ডা. মইনুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, কাজী আজহারুল হক মিলন, আলী ইমাম শিকদার, মফিজুর রহমান, শরাফ সরকার, আজিমুর রহমান বোরহান, ওয়াসি চৌধুরী, এমদাদুল হক কামাল, আব্দুল হাশিম হাসনু এবং মোস্তফা কামাল পাশা বাবুল।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন সিদ্দিকীর সঞ্চালনায় মাসিক সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ-সাধারণ সম্পাদক এম. কে. জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের সদস্য ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু উপস্থিত ছিলেন।
সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফলভাবে উদযাপন করায় উদযাপন কমিটি ও সোসাইটির সকল সদস্যসহ প্রবাসীদের ধন্যবাদ জানানো হয়। এছাড়া আগামী ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ২৬ মার্চ রোববার এ উপলক্ষে ব্রকলিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠানস্থলের নাম জানানো হবে। মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া এবং সদস্য সচিব হয়েছেন স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব। এছাড়া সমন্বয়কারী হয়েছেন কার্যকরী সদস্য মঈনুল উদ্দিন মাহবুব। কার্যকরী কমিটির সকল সদস্য কমিটির সদস্য থাকবেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানটি জাকজমকভাবে আয়োজনে কার্যকরী সদস্য আজাদ বাকি ও ফারহানা চৌধুরীর সমন্বয়ে একটি সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








