বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত
এম এ কালাম শরীফ,ফিলাডেলফিয়া : বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল গত রবিবার আপার ডার্বির মদিনা মসজিদে অনুষ্ঠিত হয়|সভাপতি মোঃ ইফতেখার হোসেন ফরহাদ জরুরি কাজে বাংলাদেশে অবস্থান করায় বর্তমানে সহ-সভাপতি মোঃ হায়দার আলী সভাপতির দায়িত্ব পালন করেন|সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠুর পরিচালনায় সহ-সভাপতি মোঃ হায়দার আলী এবং সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু উপস্থিত সকল রোজাদার ব্যক্তিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং ইফতার মাহফিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান|

গত বেশ ক’বছর ধরে বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া এই ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন|সংঘটনের কার্যকরী কমিটির সদস্যগণ সকল অতিথিদেরকে নিজ নিজ আসনে বসে খাবারের ব্যবস্থা করে দেন|গত রবিবার এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দেলোয়ার কাউন্টির কাউন্সিলম্যান সেখ সিদ্দিক মেলবোর্ন কাউন্টির কাউন্সিলম্যান মোঃ ফেরদৌস ইসলাম, মোঃ মাহবুব আলম তৈয়ব, নুরুল হাসান ,প্রাক্তন কাউন্সিলম্যান জাহাঙ্গীর আলম,তাছাড়া বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন| নিউইয়র্ক, নিউজার্সি, লেন্স Dell, নর্থ ইস্ট, ফিলাডেলফিয়া ও অন্যান্য শহরের নেতানেত্রীগণ উপস্থিত ছিলেন|বয়োজোষ্ঠ্য, নতুন প্রজন্ম এবং মহিলাদের উপস্থিতি ছিল অনেক|
ইফতারের শুরুতে রোজা ও সিয়াম সাধনের উপর মসজিদের ইমাম গুরুত্বপূর্ণ আলোচনা করেন| নতুন প্রজন্মকে নামাজ-রোজা এবং সিয়াম এর কার্যকারিতা সম্পর্কে মা-বাবাকে সিয়ামের তাৎপর্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়া পরামর্শ দেন এবং দোয়া পরিচালনা করেন|
ইফতারের শেষে মোঃ হায়দার আলী এবং সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু আজকে এই ইফতারিতে সকলের উপস্থিতি কে সাধুবাদ জানান|
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion