Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য এটর্নি মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: February 5, 2016 | 5:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক-এর কার্যকরী পরিষদের সভায় এটর্নি মঈন চৌধুরীকে ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনিত করা হয়েছে। সম্প্রতি মৃত্যুবরণকারী ট্রাস্টি বোর্ডের সদস্য, বীর মুক্তিযোদ্ধা রশীদ আহমেদের স্থলে এটর্নি মঈন চৌধুরীকে ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনিত করা হয়। এছাড়া সভায় আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ‘সম্মিলিত একুশ উদযাপন কমিটি-২০১৬’ গঠন করা হয়।
সিটির এলমহার্স্টে সোসাইটির নিজস্ব কার্যালয়ে ৩১ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজমল হোসেন কুনু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, যুগ্ম সম্পাদক ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সৈয়দ এনায়েত আলী, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ সিরাজুল হক জামাল, একেএম রফিকুল ইসলাম ডালিম, আবুল কাশেম চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ ও সৈয়দ ইলিয়াস খসরু।
বাংলাদেশ সোসাইটির ‘সম্মিলিত একুশ উদযাপন কমিটি-২০১৬’-এর কর্মকর্তারা হচ্ছেন : আহ্বায়ক ফারুক হোসেন মজুমদার এবং সদস্য সচিব সৈয়দ এম কে জামান। বাংলাদেশ সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে আগ্রহী সংগঠনগুলোকে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ৫০ ডলার ফিসসহ নাম নিবন্ধন করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV