Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আবারও সভাপতি মহিউদ্দিন, সম্পাদক বুলবুল

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: December 29, 2015 | 10:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আবারও সভাপতি পদে মোঃ মহিউদ্দিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল বাছিত খান বুলবুল নির্বাচিত হয়েছেন। গত ২৮ ডিসেম্বর সোমবার জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্যে এ নতুন কমিটি গঠন করা হয়। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র (২০১৬-২০১৭) কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর।
সংগঠনের সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বাছিত খান বুলবুলের পরিচালনায় সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা সকল কর্মকর্তা এবং টুর্নামেন্টে অংশ গ্রহনকারীা ক্লাবের খেলোয়ার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে সমস্ত আয় ব্যয়ের হিসাব দাখিল করা হয়। এসময় আগামীতে সুন্দর ও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আগামী দুই বছরের জন্যে (২০১৬-২০১৭) সভাপতি হিসেবে মোঃ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল বছিদ খান বুলবুলের নাম প্রস্তাব করা হয়। সর্বসম্মতি ক্রমে প্রস্তাবিত নতুন কমিটির সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল বাছিত খান বুলবুলকে নির্বাচিত ঝোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হবে।
সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্জুর চৌধুরী, কামাল আহমেদ, ছদরুন নূর, আবদুর রহিম বাদশা, আজম চৌধুরী, দুলাল মিয়া, সহ সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল হাসিম হাসনু, বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিসবা আবদিন, অর্থ সম্পাদক ওয়াহিদ কাজি এলিন, সাইফুল ইসলাম, তৈয়ব টনি, আব্দুল মতিন পারভেজ, জাকির হোসেন, জহির উদ্দিন জুয়েল, ইমদাদুর রহমান চৌধুরী, রুহেল চৌধুরী, আবু তাহের আসাদ, সাদী মিন্টু, মীর জাকির হোসেন, হেলালুর রহমান, আব্দুল কাদির লিপু, আরিফ, শাহদাত হোসেন, সানি মোল্লা, মোঃ জুয়েল আহম্মদ, রিজু মোহাম্মাদ, মোঃ আনোয়ার, মিনহাজ, রহমান, মনিরুল ইসলাম, নিজামুল ইসলাম প্রমূখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ