Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা : ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’ ১৭ এপ্রিল শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: February 29, 2016 | 4:54 PM

নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা প্রতিবছরের মতো এবছরও ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬ আয়োজন করবে। চলতি বছরের ফুটবল লীগ ও টুর্নামেন্টের প্রধান স্পন্সর হচ্ছে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয়। ফুটবল লীগের খেলা শুরু হবে ১৭ এপ্রিল রোববার। এতে ১২টি দল অংশ নেবে। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬ আয়োজন উপলক্ষ্যে সংগঠন ও বিভিন্ন দলের কর্মকর্তাদের সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান। সভা পরিচালনা এবং ফুটবল লীগ ও টুর্নামেন্টের নিয়মাবলী তুলে ধরেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। খবর ইউএনএ’র।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনজুর আহেমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে নিউইয়র্ক ফুটবল লীগের অতীত ইতিহাস ও ঐতিহ্যের কথা সংক্ষেপে তুলে ধরে বলেন, একসময় প্রবাসের ৪/৫ হাজার দর্শক টিকিট কেটে লীগের খেলা উপভোগ করেছে। আর এখন এক/দুই’শ দর্শক মাঠে উপস্থিত হননা। এই অবস্থার পরিবর্তন করতে হবে। সবাই মিলে সুন্দর খেলা উপহার দিয়ে দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে হবে। এজন্য তিনি সকল দলের কর্মকর্তা ও খেলোয়ারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় আব্দুল বাসিত খান বুলবুল বলেন, আমাদের মাঠ সহ সবকিছু প্রস্তুত। এখন সকল দলের সহযোগিতা পেলেই লীগ ও টুর্নামেন্ট শুরু করতে পারি। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ খেলার স্বার্থে এবার মাঠে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আর্থিক দন্ড দুই ব্যবস্থাই নেয়া হবে। মাঠে কোন খেলোয়ার বা কোন দলের কর্মকর্তা আজে-বাজে মন্তব্য বা মারামারি করলে কঠোরভাবে এই আইন কার্যকর করা হবে। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান ইউএনএ প্রতিনিধিকে জানান, এবারের ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬ এর গ্র্যান্ড স্পন্সর হচ্ছে সাপ্তাহিক পরিচয়। তাই এই ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬ এর নাম হবে ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’। এতে অংশ নেয়ার জন্য ১৪ টিম আবেদন করেছে। এরমধ্যে ১২টি টিম চুড়ান্ত করা হবে। টুর্নামেন্টের খেলা শুরু হবে ১৭ এপ্রিল থেকে। তবে এই দিন-তারিখ নির্ভর করছে ফুটবল লীগ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল টিমের সার্বিক সহযোগিতার উপর। তিনি বলেন, ফুটবল লীগ ও টুর্নামেন্টে অংশগ্রহকারী টিমের এন্টি ও লাটারী ১৩ মার্চ রোববার।

সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার অন্যতম উপদেষ্টা সামসুল আবদীন, ছদরুন নূর ও হাজী এনাম ছাড়াও কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি আব্দুল হাসিম হাসনু ও আনোয়ার হোসেইন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি ছাড়ও কার্যকরী পরিষদ সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, জহির উদ্দিন জুয়েল, আবু তাহের আছাদ, সাদী মিন্টু, আব্দুল কাদির লিপু, মোহাম্মদ রশিদ রানা, মোহাম্মদ জাফর আহমদ, ইয়াকুত রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ