বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট ২৪ এপ্রিল রোববার উদ্বোধন
নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আয়োজিত চলতি বছরের ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’ ২৪ এপ্রিল থেকে শুরু হবে। এবারের খেলায় ৯টি দল অংশগ্রহন করবে।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে গত ১৮ মার্চ সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। এতে স্পোর্টস কাউন্সিলের সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি- আনোয়ার হোসেইন, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ- ওয়াহিদ কাজী এলিন, সাইকুল ইসলাম, প্রচার সম্পাদক- তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য- আবু তাহের আসাদ, সাদী মিন্টু, আব্দুল কাদির লিপু, তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম রুমি, জে মোল্লা সানি, রফিকুল ইসলাম ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২৪ এপ্রিল বিকেল তিনটায় কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল সংলগ্ন ৯০-২৫ ৫৬ এভেনিউ এ্যালমাষ্ট নিউ ইর্য়ক ১১৩৭৩) ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’ এর উদ্বোধন হবে। এতে ৯টি দল অংশ নেবে। লীগের সেরা চার দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই লীগ ও টুর্নামেন্টের নিয়মাবলী ঘোষণা করে সকল দলগুলোর কাছে তা হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আয়োজিত পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট ২৪ এপ্রিল বেলা তিনটায় উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশ স্হায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বাংলাদেশ কনসাল জেনারেল শামীম আহসান। এই উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সকল কর্মকর্তাকে দুপুর ২টার মধ্যে থাকার জন্যে সকলকে অনুরোধ করা হচ্ছে।
উদ্বোধনী দিনে খেলা শুরু হবে ৩.১৫ ওজনপার্ক এফ সি বনাম ব্রোন্স ওয়ারিওর, ২য় খেলা অনুষ্ঠিত হবে ৪.১৫ মিনিটে সোনার বাংলা বনাম ব্রাদার্স ইউনাইটেড, ৩য় খেলা অনুষ্ঠিত হবে বিকাল ৫.১৫ মিনিটে জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাব বনাম ব্রাদার্স এলায়েন্স। বাংলা অক্ষর
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!